ঢাকা ১১:৩০ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঐক্যের আহ্বান এনসিপির, বিএনপির বিরুদ্ধে অঙ্গীকার ভঙ্গের অভিযোগ তুলছেন নাহিদ ইসলাম রাঙ্গামাটিতে সৌরশক্তি চালিত হিমাগার নির্মাণে চুক্তি স্বাক্ষর বাংলাদেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে আওয়ামী লীগের অপচেষ্টার প্রতিবাদে কালীগঞ্জে বিক্ষোভ মিছিল ডেঙ্গুতে আরও ২ জনের মৃ/ত্যু পঞ্চগড় সীমান্তে ২ মা/দক কারবারি আ/টক ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ইস্কাফ সিরাপ ও বিদেশী মদ জব্দ সারাদেশ ব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছা সেবক দলের বিক্ষোভ মিছিল একের পর এক গান প্রকাশ, স্বপ্নপূরণের পথে গীতিকার সাহাবুর শাহ কেরানীগঞ্জে এসআই আব্দুর রহিমের বিরুদ্ধে অসদাচরণ ও হয়রানির অভিযোগ শাহজালাল বিমানবন্দরের কার্গো এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় ৭ বছরের শিশুকন্যা আহত

হাজারীবাগে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: রাজধানীর হাজারীবাগে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুজন নিহত হয়েছেন। নিহতরা ছিনতাইকারী বলে দাবি করছ র‌্যাব। শ্রীমঙ্গল থেকে চা পাতা ভর্তি কাভার্ডভ্যান ছিনতাইয়ের সময় সোমবার ভোররাতে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে বলে জানায় সংস্থাটি।

এ ঘটনায় দুই র‌্যাব সদস্যও আহত হয়েছেন। নিহতরা হলেন মনির ও গিয়াসউদ্দিন।

র‌্যাব জানায়, ৮-৯ টন চা পাতাসহ কাভার্ডভ্যানটি ছিনতাই করে ঢাকায় নিয়ে আসা হচ্ছিল। কাভার্ডভ্যানটি গাবতলী দিয়ে বেড়িবাঁধ হয়ে যাওয়ার সময় মধুসিটির সামনে র‌্যাব সদস্যরা কাভার্ডভ্যানটিকে থামানোর চেষ্টা করলে ভ্যানটি একটি পিলারের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় কাভার্ডভ্যানে অবস্থান করা কয়েকজন র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। পরে র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি করলে ছিনতাইকারী চক্রের দুই সদস্য মারা যান।

শ্রীমঙ্গল পুলিশের বরাত দিয়ে র‌্যাব জানায়, নিহত মনিরের বিরুদ্ধে ছিনতাইসহ ২১টি বিভিন্ন মামলা রয়েছে। মনির এই ছিনতাইকারী চক্রের মূলহোতা। নিহত চালক গিয়াসউদ্দিন ছিনতাই করা কাভার্ডভ্যান বিভিন্ন জায়গায় নিয়ে যেতেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ঐক্যের আহ্বান এনসিপির, বিএনপির বিরুদ্ধে অঙ্গীকার ভঙ্গের অভিযোগ তুলছেন নাহিদ ইসলাম

হাজারীবাগে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

আপডেট টাইম : ১০:৪৮:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০১৯