ঢাকা ০৭:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদি আরব রিয়াদে আকাশচুম্বী ভবনে হুথিদের হামলা, আহত ১১ পূবাইল থানা প্রেসক্লাবের ৮ তম আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে  উলিপুর সাব-রেজিস্ট্রার অফিসের উদ্যোগে বিভিন্ন মৌজার গড় মূল্য নির্ধারণের মত বিনিময় সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের পৃথক দুটি এলাকায় বিজিবি”র অভিযানে দেড়লাখ টাকার উপরে মাদকদ্রব্যসহ অবৈধ মালামাল জব্দ সন্তানকে গরু বা গাধা কিংবা অন্য কোন নামে ডাকলে কি হয়!  সারাদিন স্বর্ণদ্বীপে, সন্ধ্যায় ফিরে সচিবালয়ে প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ শবনম বুবলী সহকর্মী সোহেল খানের প্রয়াণে আবেগঘন স্মৃতিচারণ করেছেন স্কুল-কলেজে কমিটি গঠনে নতুন নির্দেশনা, সভাপতি হতে লাগবে স্নাতক ডিগ্রি পেট্রাপোল সীমান্তে বৈঠক ও সহিংসতায় গভীর ষড়যন্ত্র রয়েছে: রিজভী

সোমবার মাদ্রিদ-বার্সেলোনায় লকডাউন উঠছে

অনলাইন ডেস্ক : করোনাভাইরাসে শুক্রবার (২২ মে) স্পেনে ৫৬ জনের মৃত্যু হয়েছে। তাতে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৮ হাজার ৬২৮। স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্যমতে টানা ষষ্ঠ দিনের মতো দেশটিতে ১০০ জনের নিচে মৃত্যু হলো। খবর আল জাজিরার।

যদিও শুক্রবার স্পেনের মোট মৃতের তালিকায় আরো ৬৮৮ জনের নাম যুক্ত করা হয়েছে। বিভিন্ন অঞ্চল থেকে সংশোধিত মৃতের তালিকা আসছে। তাতে বাড়ছে মোট মৃতের সংখ্যা।

দেশটিতে আক্রান্ত ও মৃতের সংখ্যা কমে আসায় সোমবার থেকে বড় বড় শহর থেকে শুরু করে গোটা দেশই লকডাউন মুক্ত হচ্ছে। সেক্ষেত্রে এতোদিন কঠোর লকডাউনের মধ্যে থাকা মাদ্রিদ, বার্সেলোনা, কাস্তিলা ও লায়নও আংশিক মুক্ত হবে। প্রবেশ করবে লকডাউন তোলার প্রথম ধাপে।

কারণ, এই শহরগুলোতে এখনো আক্রান্তের সংখ্যা তুলনামূলক বেশি। শুক্রবার স্পেনে যে ৪৪৬ জন নতুন করে আক্রান্ত হয়েছে তার মধ্যে ২৫০ জনই বার্সেলোনা, মাদ্রিদ ও কাস্তিলার।

তারপরও সোমবার থেকে রিয়াল, বার্সেলোনা ও কাস্তিলাসহ স্পেনের মানুষ ঘরের বাইরে বের হওয়ার অনুমতি পাবেন, যেতে পারবেন উন্মুক্ত স্থানের বারে ও রেস্টুরেন্টে (৫০ মোট আয়তনের ৫০ শতাংশের বেশি খুলতে পারবে না)। যোগ দিতে পারবেন দশজনের সঙ্গে আলোচনা ও আড্ডায়। যেতে পারবেন প্রার্থনা করতে গির্জায়।

আগামী সোমবার থেকে স্পেনে সীমিত আকারে খুলবে সিনেমা হল, ইনডোর রেস্টুরেন্ট ও শপিং মল।

শুক্রবার এক সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সালভাদর ইলা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সৌদি আরব রিয়াদে আকাশচুম্বী ভবনে হুথিদের হামলা, আহত ১১

সোমবার মাদ্রিদ-বার্সেলোনায় লকডাউন উঠছে

আপডেট টাইম : ১২:৪৬:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২০