ঢাকা ০৭:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদি আরব রিয়াদে আকাশচুম্বী ভবনে হুথিদের হামলা, আহত ১১ পূবাইল থানা প্রেসক্লাবের ৮ তম আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে  উলিপুর সাব-রেজিস্ট্রার অফিসের উদ্যোগে বিভিন্ন মৌজার গড় মূল্য নির্ধারণের মত বিনিময় সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের পৃথক দুটি এলাকায় বিজিবি”র অভিযানে দেড়লাখ টাকার উপরে মাদকদ্রব্যসহ অবৈধ মালামাল জব্দ সন্তানকে গরু বা গাধা কিংবা অন্য কোন নামে ডাকলে কি হয়!  সারাদিন স্বর্ণদ্বীপে, সন্ধ্যায় ফিরে সচিবালয়ে প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ শবনম বুবলী সহকর্মী সোহেল খানের প্রয়াণে আবেগঘন স্মৃতিচারণ করেছেন স্কুল-কলেজে কমিটি গঠনে নতুন নির্দেশনা, সভাপতি হতে লাগবে স্নাতক ডিগ্রি পেট্রাপোল সীমান্তে বৈঠক ও সহিংসতায় গভীর ষড়যন্ত্র রয়েছে: রিজভী

আইন অমান্য করে জরিমানা দিলেন রোমানিয়ার প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক : করোনাভাইরাসের সংক্রমণ রুখতে বেশ কিছু নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি নিয়ম-নীতিও তৈরি করেছে রোমানিয়া। তার মধ্যে অন্যতম মাস্ক পরিধান করা। পাশাপাশি প্রকাশ্যে ধূমপান করাও নিয়ম বহির্ভূত।

গেল ২৫ মে এ দুটোই অমান্য করেছেন প্রধানমন্ত্রী লুদোভিচ অর্বান। সে কারণে তাকে ৬৯০ ডলার তথা প্রায় ৫৯ হাজার টাকা জরিমানা গুণতে হয়েছে। এমনই খবর প্রকাশ করেছে রোমানিয়ার নিউজ এজেন্সি আজেরপ্রেস।

সম্প্রতি একটি ছবি ভাইরাল হয় প্রধানমন্ত্রীর। সেখানে দেখা যায় নিজ কার্যালয়ে মাস্ক না পরে বসে আছেন তিনি। তার সামনে বসে আছেন মন্ত্রী পরিষদের বেশ কয়েকজন সদস্য। কেউ-ই মাস্ক পরেননি। তারা সবাই নিজ নিজ মাস্ক খুলে টেবিলে রেখে দিয়েছিলেন। পাশাপাশি সেখানে প্রকাশ্যে ধূমপান করছিলেন অর্বান।

এরপর শুরু হয় ব্যাপক সমালোচনা। পরবর্তী এক বিবৃতিতে অর্বান জানিয়েছেন যে তার ৫৭তম জন্মদিন উপলক্ষ্যে মন্ত্রী পরিষদের সদস্যরা দেখা করতে এসেছিলেন।

বিবৃতিতে আরো লিখেছেন, প্রধানমন্ত্রী জানেন যে দেশের সকল নাগরিকের আইন মানতে হবে। সেটা পদ-পদবি নির্বিশেষে। যদি আইন ভাঙা হয়, তাহলে তাকে অবশ্যই জরিমানা দিতে হবে। আমিও এর উর্ধ্বে নই।’

শনিবার (৩০ মে) তিনি জরিমানা দিয়েছেন।

করোনাভাইরাসে রোমানিয়ায় ১৯ হাজার ১৩৩ জন আক্রান্ত হয়েছে। মারা গেছে ১ হাজার ২৫৯ জন। সেরে উঠেছে ১৩ হাজার ৪৬ জন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সৌদি আরব রিয়াদে আকাশচুম্বী ভবনে হুথিদের হামলা, আহত ১১

আইন অমান্য করে জরিমানা দিলেন রোমানিয়ার প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ১২:৩০:৩৬ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২০