ঢাকা ১১:৪০ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঐক্যের আহ্বান এনসিপির, বিএনপির বিরুদ্ধে অঙ্গীকার ভঙ্গের অভিযোগ তুলছেন নাহিদ ইসলাম রাঙ্গামাটিতে সৌরশক্তি চালিত হিমাগার নির্মাণে চুক্তি স্বাক্ষর বাংলাদেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে আওয়ামী লীগের অপচেষ্টার প্রতিবাদে কালীগঞ্জে বিক্ষোভ মিছিল ডেঙ্গুতে আরও ২ জনের মৃ/ত্যু পঞ্চগড় সীমান্তে ২ মা/দক কারবারি আ/টক ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ইস্কাফ সিরাপ ও বিদেশী মদ জব্দ সারাদেশ ব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছা সেবক দলের বিক্ষোভ মিছিল একের পর এক গান প্রকাশ, স্বপ্নপূরণের পথে গীতিকার সাহাবুর শাহ কেরানীগঞ্জে এসআই আব্দুর রহিমের বিরুদ্ধে অসদাচরণ ও হয়রানির অভিযোগ শাহজালাল বিমানবন্দরের কার্গো এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় ৭ বছরের শিশুকন্যা আহত

৩ জুনের মধ্যে হজযাত্রী প্রতিস্থাপন

বিশেষ প্রতিবেদক,সিটিজেন নিউজ:হজযাত্রী প্রতিস্থাপনের জরুরি বিজ্ঞপ্তি জারি করেছে ধর্ম মন্ত্রণালয়। আজ (২২ মে) মন্ত্রণালয়ের সহকারী সচিব এসএম মনিরুজ্জামান স্বাক্ষরিত এ জরুরি বিজ্ঞপ্তি জারি করা হয়।

এতে বলা হয়েছে, চলতি বছর হজ কার্যক্রমে অংশগ্রহণকারী সব এজেন্সির অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জাতীয় হজ ও ওমরা নীতির আলোকে একটি হজ এজেন্সি নিবন্ধিত মোট হজযাত্রীর সর্বোচ্চ শতকরা ৫ ভাগ (মাহরামসহ) হজযাত্রী প্রতিস্থাপনের সুবিধা পাবে। এ লক্ষ্যে ২৩ মে থেকে ৩ জুন পর্যন্ত সময়ের মধ্যে হজযাত্রী প্রতিস্থাপনের নিমিত্তে কতিপয় কার্যাদি সম্পন্ন করতে সংশ্লিষ্ট সব এজেন্সিকে অনুরোধ করা হলো।
করণীয় কাজের মধ্যে রয়েছে :

১. হজ এজেন্সির নিজস্ব প্যাডে পরিচালক, হজ অফিস, আশকোনা, ঢাকা বরাবর সংশ্লিষ্ট এজেন্সিকে আবেদন করতে হবে এবং একই সঙ্গে হার্ডকপির পাশাপাশি অনলাইনে তথ্য ইনপুট নিশ্চিত করতে হবে।

২. আবেদনের সঙ্গে প্রতিস্থাপনযোগ্য হজযাত্রীর গুরুতর অসুস্থতা ও মৃত্যুজনিত কারণে হজ পালন করতে পারবেন না মর্মে উপযুক্ত চিকিৎসকের সনদ দাখিল করতে হবে।

৩. ২০১৯ সালের হজ কার্যক্রমে অংশগ্রহণকারী হজ এজেন্সির যেসব নিবন্ধিত হজযাত্রী মৃত্যু বা গুরুতর অসুস্থতাজনিত কারণে এ বছর হজে যেতে পারছেন না সেসব হজযাত্রীর সংখ্যা আগামী ২৬ মে সকাল ১০টার মধ্যে হজ ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন সিস্টেমে প্রোফাইলের ‘উইল নট পারফর্ম’ নির্বাচন করতে হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ঐক্যের আহ্বান এনসিপির, বিএনপির বিরুদ্ধে অঙ্গীকার ভঙ্গের অভিযোগ তুলছেন নাহিদ ইসলাম

৩ জুনের মধ্যে হজযাত্রী প্রতিস্থাপন

আপডেট টাইম : ১২:৪৭:৩৯ অপরাহ্ন, বুধবার, ২২ মে ২০১৯