ঢাকা ০৭:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদি আরব রিয়াদে আকাশচুম্বী ভবনে হুথিদের হামলা, আহত ১১ পূবাইল থানা প্রেসক্লাবের ৮ তম আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে  উলিপুর সাব-রেজিস্ট্রার অফিসের উদ্যোগে বিভিন্ন মৌজার গড় মূল্য নির্ধারণের মত বিনিময় সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের পৃথক দুটি এলাকায় বিজিবি”র অভিযানে দেড়লাখ টাকার উপরে মাদকদ্রব্যসহ অবৈধ মালামাল জব্দ সন্তানকে গরু বা গাধা কিংবা অন্য কোন নামে ডাকলে কি হয়!  সারাদিন স্বর্ণদ্বীপে, সন্ধ্যায় ফিরে সচিবালয়ে প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ শবনম বুবলী সহকর্মী সোহেল খানের প্রয়াণে আবেগঘন স্মৃতিচারণ করেছেন স্কুল-কলেজে কমিটি গঠনে নতুন নির্দেশনা, সভাপতি হতে লাগবে স্নাতক ডিগ্রি পেট্রাপোল সীমান্তে বৈঠক ও সহিংসতায় গভীর ষড়যন্ত্র রয়েছে: রিজভী

জি-৭ শীর্ষ সম্মেলন স্থগিত করলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : জুনের দ্বিতীয় সপ্তাহে ঐতিহাসিক ক্যাম্প ডেভিডে হওয়ার কথা ছিল আন্তর্জাতিক অর্থনৈতিক সংগঠন জি-৭ এর শীর্ষ সম্মেলন। কিন্তু করোনাভাইরাস মহামারির কারণে যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা ভাবতেই পারছেন না বিশ্বনেতারা। তাদের ব্যক্তি পর্যায়ে আমন্ত্রণ জানিয়েও সাড়া পাননি আয়োজক দেশের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শেষ পর্যন্ত সম্মেলন স্থগিত করলেন তিনি এবং এই গ্রুপ বড় করতে অস্ট্রেলিয়া, রাশিয়া, দক্ষিণ কোরিয়া ও ভারতকে আমন্ত্রণ করার পরিকল্পনা তার।

এয়ারফোর্স ওয়ানে ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল থেকে ওয়াশিংটনে ফিরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ট্রাম্প। জি-৭ এর বর্তমান ফরম্যাটকে ‘খুবই সেকেলে’ মন্তব্য করেন তিনি। ট্রাম্প বলেছেন, ‘আমি এটা স্থগিত করছি কারণ আমি মনে করি না বিশ্বে যা হচ্ছে তার প্রতিনিধিত্ব ঠিকভাবে করছে জি-৭।

জি-৭ গ্রুপের সদস্য সংখ্যা যুক্তরাষ্ট্র, ইতালি, জাপান, কানাডা, ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য ও ইউরোপিয়ান ইউনিয়ন। এর আগে জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মেরকেল জি-৭ শীর্ষ সম্মেলনে সশরীরে উপস্থিত থাকতে ট্রাম্পের আমন্ত্রণ ফিরিয়ে দেন।

২০১৮ সালের শীর্ষ সম্মেলনের নেতা কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোও বলেছেন, ব্যক্তিগতভাবে সমবেত হওয়ার আগে নিরাপত্তাকে প্রাধান্য দিতে হবে। ফ্রান্সের প্রেসিডেন্সিয়াল কর্মকর্তা বলেছেন, স্বাস্থ্যগত ব্যবস্থা ঠিক থাকলে তিনি ক্যাম্প ডেভিডে যেতে ইচ্ছুক। একই শর্ত দিয়েছিলেন ইউরোপিয়ান কাউন্সিলের প্রধান চার্লস মাইকেল।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সৌদি আরব রিয়াদে আকাশচুম্বী ভবনে হুথিদের হামলা, আহত ১১

জি-৭ শীর্ষ সম্মেলন স্থগিত করলেন ট্রাম্প

আপডেট টাইম : ১২:৩১:৫৪ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২০