ঢাকা ০৯:০৬ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঐক্যের আহ্বান এনসিপির, বিএনপির বিরুদ্ধে অঙ্গীকার ভঙ্গের অভিযোগ তুলছেন নাহিদ ইসলাম রাঙ্গামাটিতে সৌরশক্তি চালিত হিমাগার নির্মাণে চুক্তি স্বাক্ষর বাংলাদেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে আওয়ামী লীগের অপচেষ্টার প্রতিবাদে কালীগঞ্জে বিক্ষোভ মিছিল ডেঙ্গুতে আরও ২ জনের মৃ/ত্যু পঞ্চগড় সীমান্তে ২ মা/দক কারবারি আ/টক ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ইস্কাফ সিরাপ ও বিদেশী মদ জব্দ সারাদেশ ব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছা সেবক দলের বিক্ষোভ মিছিল একের পর এক গান প্রকাশ, স্বপ্নপূরণের পথে গীতিকার সাহাবুর শাহ কেরানীগঞ্জে এসআই আব্দুর রহিমের বিরুদ্ধে অসদাচরণ ও হয়রানির অভিযোগ শাহজালাল বিমানবন্দরের কার্গো এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় ৭ বছরের শিশুকন্যা আহত

করোনা আক্রান্ত হয়ে সৌদিতে ১৯৭ বাংলাদেশির মৃত্যু

নিউজ ডেস্ক: মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত সৌদি আরবে ১৯৭ বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে।

রোববার (৩১ মে) রাতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম এই তথ্য জানিয়েছেন।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের তথ্য মতে, প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সৌদি আরবে বেশি সংখ্যক বসবাস করে। দেশটিতে এই মুহূর্তে অবস্থানরত বাংলাদেশির সংখ্যা প্রায় ১২ লাখ।

দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের তথ্যমতে, সৌদি নাগরিক এবং প্রবাসী মিলে এ পর্যন্ত দেশটিতে করোনা আক্রান্ত হয়েছেন ৮৫ হাজার ২৬১ জন। আর মারা গেছেন ৫০৩ জন। এর মধ্যে বাংলাদেশিদের সংখ্যা সর্বোচ্চ ১৯৭ জন।

দূতাবাস সূত্র আরও জানায়, দেশটিতে এখনো প্রতিদিন করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ১ হাজার ৬১৮ জন আক্রান্ত হন এবং মারা গেছেন ২২ জন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ঐক্যের আহ্বান এনসিপির, বিএনপির বিরুদ্ধে অঙ্গীকার ভঙ্গের অভিযোগ তুলছেন নাহিদ ইসলাম

করোনা আক্রান্ত হয়ে সৌদিতে ১৯৭ বাংলাদেশির মৃত্যু

আপডেট টাইম : ১১:২১:২২ পূর্বাহ্ন, সোমবার, ১ জুন ২০২০