ঢাকা ১১:৪১ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঐক্যের আহ্বান এনসিপির, বিএনপির বিরুদ্ধে অঙ্গীকার ভঙ্গের অভিযোগ তুলছেন নাহিদ ইসলাম রাঙ্গামাটিতে সৌরশক্তি চালিত হিমাগার নির্মাণে চুক্তি স্বাক্ষর বাংলাদেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে আওয়ামী লীগের অপচেষ্টার প্রতিবাদে কালীগঞ্জে বিক্ষোভ মিছিল ডেঙ্গুতে আরও ২ জনের মৃ/ত্যু পঞ্চগড় সীমান্তে ২ মা/দক কারবারি আ/টক ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ইস্কাফ সিরাপ ও বিদেশী মদ জব্দ সারাদেশ ব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছা সেবক দলের বিক্ষোভ মিছিল একের পর এক গান প্রকাশ, স্বপ্নপূরণের পথে গীতিকার সাহাবুর শাহ কেরানীগঞ্জে এসআই আব্দুর রহিমের বিরুদ্ধে অসদাচরণ ও হয়রানির অভিযোগ শাহজালাল বিমানবন্দরের কার্গো এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় ৭ বছরের শিশুকন্যা আহত

ভূমধ্যসাগরে নৌকাডুবি থেকে বেঁচে দেশে ফিরেছেন আরও ৩ জন

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে তিউনিসিয়ার উপকূল সংলগ্ন ভূমধ্যসাগরে নৌকাডুবি থেকে বেঁচে ফেরা আরও তিন বাংলাদেশি শুক্রবার (২৪ মে) দেশে ফিরেছেন।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্ক বিষয়টি নিশ্চিত করেছে।
শুক্রবার ভোর ৫.৩৮ মিনিটে টার্কিশ এয়ারলাইন্সের টিকে-৭১২ ফ্লাইট যোগে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

তারা হলেন-সিলেটের মাহফুজ আহাম্মেদ ও বিল্লাল আহাম্মেদ এবং কিশোরগঞ্জের বাহাদুর। তারা এখন বিমানবন্দর ইমিগ্রেশনে রয়েছেন। অভিবাসন প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় তাদেরকে বিমানবন্দরে রেখেই আইনশৃঙ্খলা বাহিনী জিজ্ঞাসাবাদ করবে বলে জানানো হয়েছে।

এদিকে লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস সূত্র জানায়, জীবিত উদ্ধার হওয়া ১৪ বাংলাদেশির মধ্যে চারজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাকিরা স্বেচ্ছায় ফিরতে না চাওয়ায় তাদেরকে সময় দেয়া হচ্ছে।

এর আগে নৌকাডুবি থেকে বেঁচে ২১ মে দেশে ফিরেন ১৫ বাংলাদেশি। জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইএমও) তত্ত্বাবধানে ও রেড ক্রিসেন্টের সহযোগিতায় দেশে ফিরেন তারা।

উল্লেখ্য, সংঘাতময় লিবিয়ার জুয়ারা থেকে অবৈধভাবে ইতালিতে যাওয়ার পথে গত ১০ মে তিউনিসিয়া উপকূলে নৌকা ডুবে বহু মানুষের মৃত্যু হয়। নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ৩৯ বাংলাদেশির একটি তালিকা সরকারের পক্ষ প্রকাশ করা হয়েছে। এ ঘটনায় জড়িত পাচারকারী চক্রের তিন সদস্যকে ইতোমধ্যে গ্রেফতার করেছে র‌্যাব। এছাড়া নৌকা ডুবে নিহত একজনের পরিবারের পক্ষ থেকে সিলেটের ফেঞ্চুগঞ্জ থানায় একটি মামলাও দায়ের করা হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ঐক্যের আহ্বান এনসিপির, বিএনপির বিরুদ্ধে অঙ্গীকার ভঙ্গের অভিযোগ তুলছেন নাহিদ ইসলাম

ভূমধ্যসাগরে নৌকাডুবি থেকে বেঁচে দেশে ফিরেছেন আরও ৩ জন

আপডেট টাইম : ১১:৫২:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ মে ২০১৯