ঢাকা ১২:১২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঐক্যের আহ্বান এনসিপির, বিএনপির বিরুদ্ধে অঙ্গীকার ভঙ্গের অভিযোগ তুলছেন নাহিদ ইসলাম রাঙ্গামাটিতে সৌরশক্তি চালিত হিমাগার নির্মাণে চুক্তি স্বাক্ষর বাংলাদেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে আওয়ামী লীগের অপচেষ্টার প্রতিবাদে কালীগঞ্জে বিক্ষোভ মিছিল ডেঙ্গুতে আরও ২ জনের মৃ/ত্যু পঞ্চগড় সীমান্তে ২ মা/দক কারবারি আ/টক ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ইস্কাফ সিরাপ ও বিদেশী মদ জব্দ সারাদেশ ব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছা সেবক দলের বিক্ষোভ মিছিল একের পর এক গান প্রকাশ, স্বপ্নপূরণের পথে গীতিকার সাহাবুর শাহ কেরানীগঞ্জে এসআই আব্দুর রহিমের বিরুদ্ধে অসদাচরণ ও হয়রানির অভিযোগ শাহজালাল বিমানবন্দরের কার্গো এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় ৭ বছরের শিশুকন্যা আহত

রাজধানীতে ছিনতাই-চাঁদাবাজির সুস্পষ্ট কোনও ঘটনা নেই: ডিএমপি কমিশনার

অনলাইন ডেস্ক,সিটিজেন নিউজ: অনুষ্ঠানে ডিএমপি কমিশনারঈদকে আনন্দময় ও উৎসবমুখর করতে রাজধানী জুড়ে আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। তবে ঈদকে সামনে রেখে এখন পর্যন্ত ছিনতাই, মলম পার্টি ও চাঁদাবাজির সুস্পষ্ট কোনও ঘটনা নেই বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।

শুক্রবার (২৪ মে) দুপুরে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে মজার স্কুল নামের একটি সংগঠন আয়োজিত পথশিশুদের ঈদের পোশাক বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

পথশিশুরাতিনি বলেন, ‘ছিনতাই-চাঁদাবাজির সুস্পষ্ট কোনও ঘটনানি। তবে কেউ যদি অপরাধীর সুস্পষ্ট বর্ণনা দিতে পারেন তাহলে সেই তাকে ছাড় দেওয়া হবে না। রাজধানীতে ছিনতাই ও চাঁদাবাজির ঘটনা ঘটেনি বলে তাদের অস্তিত্ব নেই সেটা বলা যাবে না। তারা (ছিনতাইকারী, চাঁদাবাজ) আছে। তবে আমরা (পুলিশ) তাদের ধাওয়ার ওপরে রেখেছি। দুই মাস আগে থেকে আমাদের গোয়েন্দা পুলিশ এসব অপরাধীদের গতিপথ অনুসরণ করছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অনেককে গ্রেফতারও করেছে। আবার অনেককে গ্রেফতারের প্রস্তুতি চলছে।’

ডিএমপি কমিশনার বলেন, রাজধানীর বাস, লঞ্চ, ট্রেন স্টেশনসহ পুরো ঢাকায় মানুষের নিরাপত্তা দিতে ডিএমপির পক্ষ থেকে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। ফাঁকা ঢাকায় চুরি, ডাকাতি ঠেকাতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ও নজরদারি থাকবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ঐক্যের আহ্বান এনসিপির, বিএনপির বিরুদ্ধে অঙ্গীকার ভঙ্গের অভিযোগ তুলছেন নাহিদ ইসলাম

রাজধানীতে ছিনতাই-চাঁদাবাজির সুস্পষ্ট কোনও ঘটনা নেই: ডিএমপি কমিশনার

আপডেট টাইম : ০৯:০৯:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ মে ২০১৯