ঢাকা ০৮:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদি আরব রিয়াদে আকাশচুম্বী ভবনে হুথিদের হামলা, আহত ১১ পূবাইল থানা প্রেসক্লাবের ৮ তম আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে  উলিপুর সাব-রেজিস্ট্রার অফিসের উদ্যোগে বিভিন্ন মৌজার গড় মূল্য নির্ধারণের মত বিনিময় সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের পৃথক দুটি এলাকায় বিজিবি”র অভিযানে দেড়লাখ টাকার উপরে মাদকদ্রব্যসহ অবৈধ মালামাল জব্দ সন্তানকে গরু বা গাধা কিংবা অন্য কোন নামে ডাকলে কি হয়!  সারাদিন স্বর্ণদ্বীপে, সন্ধ্যায় ফিরে সচিবালয়ে প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ শবনম বুবলী সহকর্মী সোহেল খানের প্রয়াণে আবেগঘন স্মৃতিচারণ করেছেন স্কুল-কলেজে কমিটি গঠনে নতুন নির্দেশনা, সভাপতি হতে লাগবে স্নাতক ডিগ্রি পেট্রাপোল সীমান্তে বৈঠক ও সহিংসতায় গভীর ষড়যন্ত্র রয়েছে: রিজভী

‘ইসরায়েলে দ্বিতীয় দফা সংক্রমণ শুরু হয়েছে’

অনলাইন ডেস্ক : পৃথিবীর একমাত্র ইহুদি রাষ্ট্র ইসরায়েলে দ্বিতীয় দফা সংক্রমণ শুরু হয়েছে। এমনটাই দাবি করেছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী ইউলি এডেলস্টেইন। ইসরায়েলের জনগন করোনাভাইরাসকে সিরিয়াসলি না নেওয়ায় রীতিমতো ক্ষুব্ধ তিনি। খবর আল জাজিরার।

স্বাস্থ্যমন্ত্রী সকলকে সতর্ক করে জানিয়েছে যে, ইসরায়েলে ইতিমধ্যে দ্বিতীয় দফা সংক্রমণ শুরু হয়েছে। কারণ, দেশটিতে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। যেটা কয়েক সপ্তাহ আগেও নিয়ন্ত্রণের মধ্যে ছিলো।

বর্তমানে দৈনিক ৫০০ জনের অধিক করে আক্রান্ত হচ্ছে ইসরায়েলে। মূলত কয়েক সপ্তাহ আগে ইসরায়েলের সরকার লকডাউন তুলে নেওয়ার সিদ্ধান্ত নেয়। লকডাউন তোলার কয়েক সপ্তাহের মাথায়ই গড় আক্রান্তের সংখ্যা ৫০০ ছাড়িয়েছে। মে মাসের মাঝামাঝিতে সেখানে নতুন করে আক্রান্ত হতো ২০ জন। কখনো কখনো সেটা এক অঙ্কের ঘরে নেমে আসতো। সেটাই কিনা এখন ৫০০ ছাড়িয়েছে!

মন্ত্রী বলেছেন, ‘আমি মানুষকে বলতে শুনেছি যে আপনি কেন করোনা নিয়ে আতঙ্ক ছড়াচ্ছেন। কিছু লোক হয়তো মারা যাবে, তাতে কি? যেসব লোক এমনটা চিন্তা করছেন কিংবা ভাবছেন তাদেরকে বলতে চাই, আপনারা আপনাদের দাদা-দাদী, নানা-নানী ও পরিবারের বয়স্কদের কথা একবার ভেবে দেখুন।’

ইসরায়েলে এ পর্যন্ত ২৩ হাজার ৭৫৫ জন আক্রান্ত হয়েছে। মারা গেছে ৩১৮ জন। সেরে উঠেছে ১৭ হাজার ৭৪ জন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সৌদি আরব রিয়াদে আকাশচুম্বী ভবনে হুথিদের হামলা, আহত ১১

‘ইসরায়েলে দ্বিতীয় দফা সংক্রমণ শুরু হয়েছে’

আপডেট টাইম : ০৬:৩৫:৫০ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২০