ঢাকা ০১:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
“নরসিংদীতে নিয়োগ পরীক্ষা উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত মোহাম্মদপুরে ফ্ল্যাট ভাড়ার বিজ্ঞাপনের আড়ালে প্রতারণা! নারীকে নির্যাতন, স্বর্ণালংকার লুট ও প্রাণনাশের হুমকির অভিযোগ পুলিশে নতুন ১৪ হাজার পদ অনুমোদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্বালানি সংকট নিরসনে বায়োগ্যাস পল্লী গড়ার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর জীবাশ্ম জ্বালানি নিয়ে মতবিরোধ, বাড়তি দিনে গড়ালো কপ৩১ সম্মেলন কওমী ইয়ুথ ক্লাবের সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির সদস্য মনোনীত হলেন মাওলানা সালমান আহমদ সুজন কৃষি প্রক্রিয়াজাত শিল্প বিষয়ে গণমাধ্যমকর্মীদের দক্ষতা উন্নয়ন কর্মশালা কুড়িগ্রাম ভিতরবন্দ মহাবিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি উলিপুরে আদর্শ প্রজন্ম গড়ার প্রত্যয়ে এগিয়ে যাচ্ছে অর্জুনডারা কেরামতিয়া মাদরাসা শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত

প্রণোদনার অর্থ ফেরত নিচ্ছে পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ

নিজস্ব প্রতিবেদক: মহামারী ঠেকানো কিংবা করোনাভাইরাসের রোগীদের সেবার সঙ্গে যুক্ত না থাকলেও এই রোগে আক্রান্তদের সেবায় নিয়োজিতদের বিশেষ সম্মানীর পরিপত্রের আলোকে কর্মকর্তাদের দেওয়া প্রণোদনার অর্থ ফেরত নেবে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ।

এই কর্তৃপক্ষের চেয়ারম্যান চেয়ারম্যান মো. মোজাম্মেল হক বৃহস্পতিবার বলেন, প্রণোদনা হিসেবে দেওয়া অর্থ ফেরত দিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।

“যেহেতু সুস্পষ্ট অর্ডারের আলোকে এই প্রণোদনা দেওয়া হয়নি এবং এনিয়ে বিতর্ক হচ্ছে, তাই আমরা এগুলো ফেরত নিয়ে নেব। আমরা ইতোমধ্যে বলে দিয়েছি তা ফেরত দিতে।”

চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি ব্যাংক কর্মকর্তাদের বাইরে অন্যদের প্রণোদনা দেওয়ার বিষয়ে সরকারের কোনো সার্কুলার না থাকলেও কর্মকর্তাদের প্রণোদনা হিসেবে এক থেকে দুই মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ দিয়েছিল বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। তাদের মতো প্রণোদনা দিয়েছে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনও।

পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের একজন কর্মকর্তা জানান, বৃহস্পতিবার বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে একটি সভায় অংশ নেন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোজাম্মেল হক। এ সময় মন্ত্রণালয়ের সচিব প্রণোদনার অর্থ কীভাবে দেওয়া হয়েছে সে বিষয়ে তার কাছে জানতে চান। এরপর এই প্রণোদনার অর্থ ফেরত নিতে চেয়ারম্যানকে নির্দেশনা দেন সচিব।

প্রণোদনার এই অর্থ নিয়ে আপত্তি উঠলে তা ফেরত দিতে হবে, এমন লিখিত প্রতিশ্রুতি নিয়েই ওই টাকা দেওয়া হয়েছিল।

পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ প্রণোদনার অর্থ ফেরত নেওয়ার সিদ্ধান্ত নিলেও পরমাণু শক্তি কমিশন তাদের কর্মকর্তা-কর্মচারীদের প্রণোদনা হিসেবে যে টাকা দিয়েছে, সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে ওই কর্মকর্তা জানিয়েছেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

“নরসিংদীতে নিয়োগ পরীক্ষা উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

প্রণোদনার অর্থ ফেরত নিচ্ছে পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ

আপডেট টাইম : ০৮:২০:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২০