ঢাকা ১২:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঐক্যের আহ্বান এনসিপির, বিএনপির বিরুদ্ধে অঙ্গীকার ভঙ্গের অভিযোগ তুলছেন নাহিদ ইসলাম রাঙ্গামাটিতে সৌরশক্তি চালিত হিমাগার নির্মাণে চুক্তি স্বাক্ষর বাংলাদেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে আওয়ামী লীগের অপচেষ্টার প্রতিবাদে কালীগঞ্জে বিক্ষোভ মিছিল ডেঙ্গুতে আরও ২ জনের মৃ/ত্যু পঞ্চগড় সীমান্তে ২ মা/দক কারবারি আ/টক ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ইস্কাফ সিরাপ ও বিদেশী মদ জব্দ সারাদেশ ব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছা সেবক দলের বিক্ষোভ মিছিল একের পর এক গান প্রকাশ, স্বপ্নপূরণের পথে গীতিকার সাহাবুর শাহ কেরানীগঞ্জে এসআই আব্দুর রহিমের বিরুদ্ধে অসদাচরণ ও হয়রানির অভিযোগ শাহজালাল বিমানবন্দরের কার্গো এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় ৭ বছরের শিশুকন্যা আহত

রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল রেখে ডিজিটাল রূপান্তরে বাংলাদেশের অগ্রযাত্রা অনন্য

জ্যেষ্ঠ প্রতিবেদক,সিটিজেন নিউজ: স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বাংলাদেশের উন্নয়ন ও গণতান্ত্রিক যাত্রা একই সঙ্গে এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল রেখে ডিজিটাল রূপান্তরে বাংলাদেশের অগ্রযাত্রা অনন্য।

তিনি বলেন, স্বাধীনতার পর বঙ্গবন্ধু মাত্র সাড়ে তিন বছরে যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশকে গড়ে তোলেন। বঙ্গবন্ধুর ভিশন বাস্তবায়িত হলে বাংলাদেশ অনেক আগেই স্মার্ট রাষ্ট্রে পরিণত হত।
সোমবার (২৭ মে) ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরের ই-গভর্নমেন্ট লিডারশিপ সেন্টারে ‘ডেভেলপিং ডিজিটাল গভর্নমেন্ট স্ট্রাটেজিস : অ্যান ওরিয়েন্টেশন প্রোগ্রাম অন ই-গভার্নেন্স’ শীর্ষক কর্মশালা উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

স্পিকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার তনয় ও তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বাংলাদেশের সাম্প্রতিক ডিজিটাল রূপান্তরের রূপকার। বাংলাদেশ ডিজিটাল রূপান্তরের চ্যালেঞ্জ ও সুযোগ মোকাবেলা করে এগিয়ে যাচ্ছে। ব্যবসা-বাণিজ্য, বিজ্ঞান, গণযোগাযোগসহ প্রতিটি ক্ষেত্রে উদ্ভাবনী প্রযুক্তিসমূহ জনগণের জীবনযাত্রায় প্রভাব বিস্তার করছে। ফলে ইন্টারনেট, ওয়াইফাই, আইসিটির ব্যবহার দিনদিন বৃদ্ধি পাচ্ছে।

তিনি বলেন, নতুন নতুন উদ্ভাবন নাগরিক সমস্যা সমাধানের পথ স্বচ্ছ ও সহজতর করছে। ডিজিটালাইজেশন তথ্য-উপাত্তের মাধ্যমে সঠিক ও কার্যকর সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করে। এ প্রক্রিয়া সংসদ সদস্যদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে সংসদে ই-গর্ভানেন্স প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে।

স্পিকার এ ধরনের কর্মশালা আয়োজনের জন্য ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরের প্রশংসা করেন।

অনুষ্ঠানে ইনষ্টিটিউট অব সাউথ এশিয়ান স্টাডিজের চেয়ারম্যান, গোপিনাথ পিল্লাই, সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. মোস্তাফিজুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

স্বাগত বক্তব্য রাখেন ই-গভর্নমেন্ট লিডারশিপ সেন্টার, এনইউএসের পরিচালক অশোক কুমার। এর আগে স্পিকার ৪ দিনব্যাপী কর্মশালার উদ্বোধন করেন।

কর্মশালায় সংসদ সদস্য এ, এফ, এম রুহুল হক, মো. ইসরাফিল আলম, মীর মোশতাক আহমেদ রবি, আশেক উল্লাহ রফিক, আয়েশা ফেরদাউস, ওয়াসিকা আয়েশা খান, অ্যারোমা দত্ত, নাহীদ ইজহার খানসহ জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তারা অংশ নিচ্ছেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ঐক্যের আহ্বান এনসিপির, বিএনপির বিরুদ্ধে অঙ্গীকার ভঙ্গের অভিযোগ তুলছেন নাহিদ ইসলাম

রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল রেখে ডিজিটাল রূপান্তরে বাংলাদেশের অগ্রযাত্রা অনন্য

আপডেট টাইম : ০২:১৯:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৭ মে ২০১৯