ঢাকা ০৯:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদি আরব রিয়াদে আকাশচুম্বী ভবনে হুথিদের হামলা, আহত ১১ পূবাইল থানা প্রেসক্লাবের ৮ তম আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে  উলিপুর সাব-রেজিস্ট্রার অফিসের উদ্যোগে বিভিন্ন মৌজার গড় মূল্য নির্ধারণের মত বিনিময় সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের পৃথক দুটি এলাকায় বিজিবি”র অভিযানে দেড়লাখ টাকার উপরে মাদকদ্রব্যসহ অবৈধ মালামাল জব্দ সন্তানকে গরু বা গাধা কিংবা অন্য কোন নামে ডাকলে কি হয়!  সারাদিন স্বর্ণদ্বীপে, সন্ধ্যায় ফিরে সচিবালয়ে প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ শবনম বুবলী সহকর্মী সোহেল খানের প্রয়াণে আবেগঘন স্মৃতিচারণ করেছেন স্কুল-কলেজে কমিটি গঠনে নতুন নির্দেশনা, সভাপতি হতে লাগবে স্নাতক ডিগ্রি পেট্রাপোল সীমান্তে বৈঠক ও সহিংসতায় গভীর ষড়যন্ত্র রয়েছে: রিজভী

আমেরিকানদের টিকা দেওয়া হবে বিনামূল্যে

আমেরিকানদের করোনার টিকা দেওয়া হবে বিনামূল্যে

আন্তর্জাতিক ডেস্ক: করোনার টিকা যুক্তরাষ্ট্রের নাগরিকদের বিনামূল্যে দেওয়া হবে। টিকার কার্যকারিতা প্রমাণিত হলেই তা দেওয়া শুরু হবে বলে বৃহস্পতিবার দেশটির কর্মকর্তারা জানিয়েছেন।

স্বাস্থ্য বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তা পল মাঙ্গো সাংবাদিকদের বলেন, ‘আমরা যার মাধ্যমে টিকার মূল্যায়ণ করবো এবং অনুমোদন দেওয়া হবে বলে আশাবাদী সেই নিয়ন্ত্রণ কঠোরতা একেবারেই হ্রাস করছি না।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ছয়টি টিকা প্রকল্পে যুক্তরাষ্ট্র এক হাজার কোটি ডলার বিনিয়োগ করেছে। ক্লিনিক্যাল ট্রায়ালের পরপরই যাতে উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে টিকা পাওয়া নিশ্চিত করা যায় সেজন্য চুক্তিও স্বাক্ষর করেছে।

ওয়াশিংটন জানিয়েছে, টিকার দাম জনগণের কাছ থেকে নেওয়া হবে না। বরং এর ব্যয় সরকার বহন করবে। চিকিৎসক ও ক্লিনিকগুলোকে টিকার জন্য অর্থ দিতে হবে। তবে এ ব্যয় নির্বাহ করবে সরকারি ও বেসরকারি বীমা প্রতিষ্ঠানগুলো।

মাঙ্গো জানান, অধিকাংশ বাণিজ্যিক বীমা প্রতিষ্ঠান তাদের গ্রাহকদের কাছ থেকে অর্থ না নেওয়ার ব্যাপারে সম্মত হয়েছে। তিনি বলেন, ‘আমরা ২০২১ সালের জানুয়ারির মধ্যে কোটি কোটি ডোজ টিকা সরবরাহের পথে রয়েছি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সৌদি আরব রিয়াদে আকাশচুম্বী ভবনে হুথিদের হামলা, আহত ১১

আমেরিকানদের টিকা দেওয়া হবে বিনামূল্যে

আপডেট টাইম : ১১:৪৬:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২০