ঢাকা ০১:২১ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
“নরসিংদীতে নিয়োগ পরীক্ষা উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত মোহাম্মদপুরে ফ্ল্যাট ভাড়ার বিজ্ঞাপনের আড়ালে প্রতারণা! নারীকে নির্যাতন, স্বর্ণালংকার লুট ও প্রাণনাশের হুমকির অভিযোগ পুলিশে নতুন ১৪ হাজার পদ অনুমোদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্বালানি সংকট নিরসনে বায়োগ্যাস পল্লী গড়ার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর জীবাশ্ম জ্বালানি নিয়ে মতবিরোধ, বাড়তি দিনে গড়ালো কপ৩১ সম্মেলন কওমী ইয়ুথ ক্লাবের সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির সদস্য মনোনীত হলেন মাওলানা সালমান আহমদ সুজন কৃষি প্রক্রিয়াজাত শিল্প বিষয়ে গণমাধ্যমকর্মীদের দক্ষতা উন্নয়ন কর্মশালা কুড়িগ্রাম ভিতরবন্দ মহাবিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি উলিপুরে আদর্শ প্রজন্ম গড়ার প্রত্যয়ে এগিয়ে যাচ্ছে অর্জুনডারা কেরামতিয়া মাদরাসা শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত

সিলেটে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

সিলেট প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ৩ জন নিহত এবং ৪ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। শনিবার (২৯ আগস্ট ২০২০) সকাল সাড়ে ৯টার দিকে সিলেট-জকিগঞ্জ রোডের চৌঘরী নামক স্থানে বাস-সিএজির মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে সিএনজি চালকও রয়েছেন। নিহত সিএনজি চালক বাহার উদ্দিন(৫৫) গোলাপগঞ্জ সদর ইউনিয়নের ফাজিলপুর গ্রামের মরহুম করিম উদ্দিনের তৃতীয় ছেলে। নিহত অন্যান্যদের পরিচয় এখন পর্যন্ত পাওয়া যায় নি। উল্লেখ্য নিহত সকলেই সিএনজি যাত্রী ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৯ঘটিকার সময় বিয়ানীবাজারগামী একটি বাসের সাথে সিলেটগামী একটি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে সিএনজি চালকসহ ৩ জন যাত্রী নিহত হন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস আশংকাজনক অবস্থায় ৩জনকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে।

এদিকে মর্মান্তিক এ সড়ক দুর্ঘটনায় স্থানীয় জনতার মধ্যে উত্তেজনা বিরাজ করছে। উত্তেজিত জনতার রোষে রোডে আটকা পড়েছে শত শত গাড়ি। পরে পুলিশ ও স্থানীয় মুরুব্বীদের ভুমিকায় যানচলাচল স্বাভাবিক হয়।

এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ৩ জনের মৃত্যুর খবর পেয়েছি। তাদের নাম ঠিকানা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় আরো কয়েকজন আশংকাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

“নরসিংদীতে নিয়োগ পরীক্ষা উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

সিলেটে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

আপডেট টাইম : ০৯:২৪:০০ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২০