ঢাকা ০১:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
“নরসিংদীতে নিয়োগ পরীক্ষা উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত মোহাম্মদপুরে ফ্ল্যাট ভাড়ার বিজ্ঞাপনের আড়ালে প্রতারণা! নারীকে নির্যাতন, স্বর্ণালংকার লুট ও প্রাণনাশের হুমকির অভিযোগ পুলিশে নতুন ১৪ হাজার পদ অনুমোদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্বালানি সংকট নিরসনে বায়োগ্যাস পল্লী গড়ার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর জীবাশ্ম জ্বালানি নিয়ে মতবিরোধ, বাড়তি দিনে গড়ালো কপ৩১ সম্মেলন কওমী ইয়ুথ ক্লাবের সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির সদস্য মনোনীত হলেন মাওলানা সালমান আহমদ সুজন কৃষি প্রক্রিয়াজাত শিল্প বিষয়ে গণমাধ্যমকর্মীদের দক্ষতা উন্নয়ন কর্মশালা কুড়িগ্রাম ভিতরবন্দ মহাবিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি উলিপুরে আদর্শ প্রজন্ম গড়ার প্রত্যয়ে এগিয়ে যাচ্ছে অর্জুনডারা কেরামতিয়া মাদরাসা শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত

বরগুনায় করোনায় মুক্তিযোদ্ধার মৃত্যু

বরগুনা প্রতিনিধি: বরগুনায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এক মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে। তার নাম মোস্তাফিজুর রহমান বাচ্চু মিয়া।

সোমবার সন্ধ্যায় বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন থেকে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুর সময় তিনি স্ত্রী, একমাত্র ছেলে ও তিন কন্যাসহ বহু আত্মীয়স্বজন রেখে গেছেন।

মোস্তাফিজুর রহমান বাচ্চু মিয়া বরগুনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আইনজীবী সোহেল হাফিজের বাবা।

বরগুনা জেনারেল হাসপাতালের করোনা বিভাগের চিকিৎসক কামরুল আজাদ মৃত্যুর সংবাদ গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

মৃত মোস্তাফিজুর রহমানের ছেলে সোহেল হাফিজ জানান, বাবা হৃদরোগে আক্রান্ত ছিলেন। এ ছাড়া তিনি করোনা ও ডায়াবেটিস রোগে ভুগছিলেন।

তার মৃত্যুতে বরগুনা সাংবাদিক ইউনিয়ন, বরগুনা প্রেসক্লাব, বরগুনা জেলা আইনজীবী সমিতি, বরগুনা জেলা আওয়ামী লীগের সভাপতি ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এমপি, সাধারণ সম্পাদক আলহাজ মো. জাহাঙ্গীর কবীর ও সাংগঠনিক সম্পাদক গোলাম সরোয়ার টুকু এবং জেলা মুক্তিযোদ্ধা সংগঠন শোক জানিয়েছেন।

সোমবার রাত ১২টায় বরগুনা সার্কিট হাউস মাঠে মরহুমকে গার্ড অব অনার দেয়ার পর জেলার গণকবরে রাষ্টীয় মর্যাদায় তাকে দাফন করা হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

“নরসিংদীতে নিয়োগ পরীক্ষা উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

বরগুনায় করোনায় মুক্তিযোদ্ধার মৃত্যু

আপডেট টাইম : ১১:৪০:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২০