ঢাকা ০২:০৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ডা. জুবাইদা রহমানের ইবোলা আক্রান্ত কঙ্গোর পূর্বাঞ্চলে শান্তি প্রতিষ্ঠার আহ্বান বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধানের শাহজালাল বিমানবন্দরে ১৮টি স্বর্ণের বারসহ যাত্রী আটক, বাজারমূল্য ৩.৭৮ কোটি টাকা বিদেশ যাওয়ার পথে ফের গ্রে/ফতার সুইডেন আসলাম লেনদেনের শুরুতেই দ. কোরিয়ার শেয়ারবাজার সূচক ৩ শতাংশ পতন রুশ হামলায় ইউক্রেনে নিহত ১২ এক সপ্তাহে সৌদি আরবে প্রায় ১১ হাজার প্রবাসী গ্রে/প্তার বাদাঘাট বাজারে উন্নয়নকাজের দুর্ভোগ, কাদা-পানিতে থমকে জনজীবন গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে তৃতীয় সভা বসছে আজ

প্রাণ অ্যাগ্রো লিমিটেডের ২১০ কোটি টাকার বন্ড অনুমোদন

অর্থনৈতিক প্রতিবেদক: প্রাণ অ্যাগ্রো লিমিটেডের ২১০ কোটি টাকার পুরোপুরি অবসায়নযোগ্য নন-কনভার্টেবল, আনসিকিউরড, করপোরেট গ্রান্টেড বন্ড অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) বিএসইসির ৭৩৮তম কমিশন সভায় এই বন্ড অনুমোদন দেওয়া হয়েছে।

জানা গেছে, বন্ডের বৈশিষ্ট্য হচ্ছে নন-কনভার্টেবল, পুরোপুরি অবসায়নযোগ্য, করপোরেট গ্রান্টেড বাই গ্রান্টকো লিমিটেড। বন্ডটির কুপন রেট ৮ থেকে ১০ শতাংশ। যা ৭ বছরে পুরোপুরি অবসায়নযোগ্য।

বন্ডটির ন্যূনতম ৮০ শতাংশ মেটলাইফ বাংলাদেশের কাছে ইস্যু করবে। এছাড়া অবশিষ্ট অংশ অন্যান্য ইন্স্যুরেন্স কোম্পানি, ব্যাংক, অ-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান এবং যোগ্য বিনিয়োগকারীদের প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে। বন্ড ইস্যুর মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অর্থ উত্তোলন করে কোম্পানির যন্ত্রপাতি ও অবকাঠামোগত উন্নয়নে ব্যয় করবে প্রাণ অ্যাগ্রো।

এই বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১০ লাখ টাকা। বন্ডের ট্রাস্টি গ্রিন ডেল্টা ক্যাপিটাল লিমিটেড এবং লিড অ্যারেঞ্জার রিভারস্টোন ক্যাপিটাল কাজ করছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক

প্রাণ অ্যাগ্রো লিমিটেডের ২১০ কোটি টাকার বন্ড অনুমোদন

আপডেট টাইম : ০৭:৫৭:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২০