ঢাকা ০১:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঐক্যের আহ্বান এনসিপির, বিএনপির বিরুদ্ধে অঙ্গীকার ভঙ্গের অভিযোগ তুলছেন নাহিদ ইসলাম রাঙ্গামাটিতে সৌরশক্তি চালিত হিমাগার নির্মাণে চুক্তি স্বাক্ষর বাংলাদেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে আওয়ামী লীগের অপচেষ্টার প্রতিবাদে কালীগঞ্জে বিক্ষোভ মিছিল ডেঙ্গুতে আরও ২ জনের মৃ/ত্যু পঞ্চগড় সীমান্তে ২ মা/দক কারবারি আ/টক ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ইস্কাফ সিরাপ ও বিদেশী মদ জব্দ সারাদেশ ব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছা সেবক দলের বিক্ষোভ মিছিল একের পর এক গান প্রকাশ, স্বপ্নপূরণের পথে গীতিকার সাহাবুর শাহ কেরানীগঞ্জে এসআই আব্দুর রহিমের বিরুদ্ধে অসদাচরণ ও হয়রানির অভিযোগ শাহজালাল বিমানবন্দরের কার্গো এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় ৭ বছরের শিশুকন্যা আহত

যুক্তরাষ্ট্র জাসদ তিন ছাত্রনেতা হত্যার দ্রুত বিচার চায়

নিউজ ডেস্ক: তিন ছাত্রনেতা মুনির, তপন ও জুয়েল হত‌্যার দ্রুত বিচার দাবি করেছে যুক্তরাষ্ট্র জাসদ।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে নিউইয়র্কের জ্যাকসন হাইটসে আয়োজিত এক স্মরণ সভায় বক্তারা এসব কথা বলেন।

জাসদ নেতারা বলেন, ১৯৮৮ সালের ২৪ সেপ্টেম্বর সিলেট শহরে জামায়াত শিবির তাণ্ডব চালায়। হত‌্যা করা হয় ছাত্রনেতা মুনির, তপন ও জুয়েলকে। জামায়াত-শিবিরের অতীতের সব অপকর্মের বিচার এখন সময়ের দাবি। এদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করতে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির ঐক্যকে আরও জোরদার করতে হবে। এ হত্যা মামলা পুনর্জীবিত করতে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সুদৃষ্টি কামনা করেন বক্তারা।

জাসদ সভাপতি দেওয়ান শাহেদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরে আলম জিকুর পরিচালনায় স্মরণ সভায় বক্তারা আরও বলেন, ‘খুনিদের আইনের কাঠগড়ায় দাঁড় করানোর উদ্যোগ এখনই নিতে হবে সরকারকে।’

স্মরণ সভায় বক্তব্য দেন যুক্তরাষ্ট্র জাসদ সভাপতি দেওয়ান শাহেদ চৌধুরী, সাধারণ সম্পাদক নুরে আলম জিকু, জাসদ নেতা আবুল ফজল লিটন, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জ্যোতির্ময় দত্ত নিশু।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ঐক্যের আহ্বান এনসিপির, বিএনপির বিরুদ্ধে অঙ্গীকার ভঙ্গের অভিযোগ তুলছেন নাহিদ ইসলাম

যুক্তরাষ্ট্র জাসদ তিন ছাত্রনেতা হত্যার দ্রুত বিচার চায়

আপডেট টাইম : ১১:৩৫:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২০