ঢাকা ১১:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইরানের বন্দরে আরোপিত অবরোধ অমান্যকারী জাহাজে মার্কিন বাহিনীর গুলিবর্ষণ মার্শাল আর্ট তরুণদের আত্মনিয়ন্ত্রণ ও প্রতিকূলতা মোকাবিলায় সক্ষম করে : সড়কমন্ত্রী আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই, নিরাপদ ও পরিচ্ছন্ন পরিবেশে ভ্রমণ করতে পারবে বাগেরহাটে এক হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দুই নম্বর সাগরদাড়ি ইউনিয়নে উপজেলা যুবদল নেতার নেতৃত্বে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল চার নম্বর বিদ্যানন্দকাটি ইউনিয়ন বিএনপি,র উদ্যোগে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত গণতন্ত্র রক্ষায় প্রধানমন্ত্রীর প্রতি ইনসানিয়াত বিপ্লবের আহ্বান হত্যাচেষ্টা মামলায় রিমান্ড শেষে কারাগারে বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন নির্মাতা শুকুর বিদায়ে চঞ্চলের আবেগঘন পোস্ট না ফেরার দেশে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নাট্যকার ও নির্মাতা মাতিয়া বানু শুকু

ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনের উপনির্বাচন সুষ্ঠু হয়েছে: সিইসি

নিজস্ব প্রতিবেদক: ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনের উপনির্বাচন সুষ্ঠু হয়েছে জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেছেন, নির্বাচনে কোথাও কোনো অসুবিধার সৃষ্টি হয়নি। ওই দুই আসনের নির্বাচন নিয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি।

শনিবার (১৭ অক্টোবর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে ওই দুই আসনের উপনির্বাচনে নিয়ে সিইসি এসব কথা বলেন।

নুরুল হুদা বলেন, মহামারি করোনার কারণে ভোটার উপস্থিতি কম হয়েছে। এছাড়া জাতীয় নির্বাচনে সারাদেশে ভোট হয়। এ খণ্ড নির্বাচনে ভোটারদের আগ্রহ কম থাকে। এ নির্বাচনে সংসদ সদস্য হওয়ার জন্য সরকার পরিবর্তনের সুযোগ নেই। দুই বা আড়াই বছরের জন্য নির্বাচিত হবেন, সেজন্য হয়তো প্রার্থী বা ভোটারদের মধ্য তেমন আগ্রহ নেই।

করোনা ভোটে স্বাস্থ্যসুরক্ষা ব্যবস্থা সম্পর্কে তিনি বলেন, করোনার জন্য আমরা সার্বিক সুরক্ষার ব্যবস্থা নিয়েছি। মাস্ক পরে ভোটকেন্দ্রে যাওয়ার নির্দেশনা ছিল। এ জন্য অতিরিক্ত মাস্ক সরবরাহ করা হয়েছে। হ্যান্ডওয়াশের ব্যবস্থাও ছিল। ইভিএমের ফিঙ্গার প্রিন্টের জায়গাটি বারবার জীবাণুমুক্ত করার ব্যবস্থা করা হয়েছিল।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ইরানের বন্দরে আরোপিত অবরোধ অমান্যকারী জাহাজে মার্কিন বাহিনীর গুলিবর্ষণ

ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনের উপনির্বাচন সুষ্ঠু হয়েছে: সিইসি

আপডেট টাইম : ০৭:৩৫:৪০ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২০