ঢাকা ০১:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
“নরসিংদীতে নিয়োগ পরীক্ষা উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত মোহাম্মদপুরে ফ্ল্যাট ভাড়ার বিজ্ঞাপনের আড়ালে প্রতারণা! নারীকে নির্যাতন, স্বর্ণালংকার লুট ও প্রাণনাশের হুমকির অভিযোগ পুলিশে নতুন ১৪ হাজার পদ অনুমোদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্বালানি সংকট নিরসনে বায়োগ্যাস পল্লী গড়ার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর জীবাশ্ম জ্বালানি নিয়ে মতবিরোধ, বাড়তি দিনে গড়ালো কপ৩১ সম্মেলন কওমী ইয়ুথ ক্লাবের সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির সদস্য মনোনীত হলেন মাওলানা সালমান আহমদ সুজন কৃষি প্রক্রিয়াজাত শিল্প বিষয়ে গণমাধ্যমকর্মীদের দক্ষতা উন্নয়ন কর্মশালা কুড়িগ্রাম ভিতরবন্দ মহাবিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি উলিপুরে আদর্শ প্রজন্ম গড়ার প্রত্যয়ে এগিয়ে যাচ্ছে অর্জুনডারা কেরামতিয়া মাদরাসা শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত

করোনার নতুন গাইডলাইন প্রকাশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার

এখনো স্বাভাবিক হয়নি করোনা পরিস্থিতি। ইউরোপের বিভিন্ন দেশে ধরা পড়েছে করোনার নতুন ধরন। প্রতিদিনই বেড়ে চলেছে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা। এ অবস্থায় করোনা আক্রান্ত রোগীর জন্য নতুন গাইডলাইন প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

শনিবার (৩০ জানুয়ারি) বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনার জন্য নতুন গাইডলাইন প্রকাশ করেছে। এই গাইডলাইনে মূলত করোনা আক্রান্তদের চিকিৎসা পদ্ধতি বলা হয়েছে। করোনা থেকে সেরে ওঠার পরেও কী করতে হবে, সেই কথাও বলা হয়েছে এই নতুন গাইডলাইনে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, করোনা আক্রান্ত যেসব রোগী বাড়িতে থেকেই চিকিৎসা হচ্ছে তাদের সঙ্গে যেন অবশ্যই অক্সিমিটার থাকে। কারণ, এটা সঙ্গে থাকলে আক্রান্ত ব্যক্তির শরীরে অক্সিজেনের মাত্রা জানা যাবে। পাশাপাশি, যদি কোনো সময়ে কোনো আক্রান্তের শরীরে অক্সিজেনের মাত্রা কমে যায় তাহলে তা দ্রুত জানা যাবে। দরকার পড়লে তাকে দ্রুত হাসপাতালে ভর্তিও করা যাবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা আরো বলছে, ‘যারা করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা করছেন তারা যেন রোগীদের সবসময় সামনের দিকে কিছুটা ঝুঁকিয়ে তাদেরকে বেডে শোয়ান। কারণ এতে দেখা গেছে অক্সিজেন ফ্লো ভালো হয়।’

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশেষ পরামর্শ দিচ্ছে যে, করোনা আক্রান্ত রোগীদের শরীরে কম ডোজের ‘anticoagulants’ ব্যবহার করতে। অর্থাৎ রোগীদের যেন কম মাত্রার ‘anticoagulants’ দেওয়া হয়, কারণ বেশি মাত্রায় ‘anticoagulants’ দিলে রক্তের ভেসেলে রক্ত জমাট বেধে যাওয়ার সম্ভাবনা কম থাকে। বেশি ব্যবহারের ফলে অনেক রোগীর এ থেকে সমস্যা হতে দেখা গেছে।

এদিকে করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, রোববার (৩১ জানুয়ারি) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ১০ কোটি ৩ লাখ ৮ হাজার ৫১০ জন এবং মৃত্যু হয়েছে ২২ লাখ ২৭ হাজার ৭৩৮ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন সাত কোটি ৪৭ লাখ ৩৭ হাজার ২৮৪ জন।

গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

“নরসিংদীতে নিয়োগ পরীক্ষা উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

করোনার নতুন গাইডলাইন প্রকাশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার

আপডেট টাইম : ০৯:৩৭:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ৩১ জানুয়ারী ২০২১