ঢাকা ০২:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লোকাল এলসির তথ্য বিনিময়ে নতুন প্ল্যাটফর্ম ‘বার্তা’, বছরে সাশ্রয় ৭ মিলিয়ন ডলার আহত পুলিশ সদস্যদের দেখতে রাজারবাগ হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাঠানো হচ্ছে কানাডার জনপ্রিয় খাবার পুটিন ভেনেজুয়েলার সংস্কার নিয়ে মতামত সংগ্রহে মাচাদো, উচ্ছ্বাস-আবেগে সাধারণ মানুষের সাড়া নারীর যোগ্যতার স্বীকৃতি পুরুষ আসলে সহজে দিতে চায়না। সমাজের পুরুষের এটা হবি, শিকড়ের টান ডিসেম্বর ঘিরে অপতৎপরতা রুখে দিতে সতর্ক অবস্থানে বিজিবি। সেক্টর কমান্ডারের হিলি সীমান্ত পরিদর্শন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাঠানো হচ্ছে কানাডার জনপ্রিয় খাবার পুতিন সন্ত্রাস দমনে শেরপুরে যুবদলের প্রস্তুতি ৫ বছরে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা সরকারের ইরানের বন্দরে আরোপিত অবরোধ অমান্যকারী জাহাজে মার্কিন বাহিনীর গুলিবর্ষণ

তিন শূন্য আসনে ভোটগ্রহণের তারিখ পরিবর্তন

আইইডিসিআর ও স্থানীয় পর্যায়ে সুপারিশের প্রেক্ষিতে সিলেট-৩, ঢাকা-১৪ ও কুমিল্লা-৫ সংসদীয় তিন শূন্য আসনের উপ-নির্বাচনের তারিখ পরিবর্তন করা হয়েছে। আগামী ২৮ জুলাই এসব শূন্য আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১০ জুন) প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার সভাপতিত্বে নির্বাচন সংক্রান্ত বিষয়ে বৈঠক শেষে এসব সিদ্ধান্তের কথা জানায় কমিশন।

তফসিল অনুযায়ী, একাদশ জাতীয় সংসদের  সিলেট-৩, ঢাকা-১৪, কুমিল্লা-৫ আসনে ১৪ জুলাই ভোট হওয়ার কথা ছিল। তবে ভোটগ্রহণের তারিখ পরিবর্তন হলেও অন্যান্য কার্যক্রম তফসিল অনুযায়ী নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, শূন্য হওয়া তিন আসনের উপনির্বাচনে মনোনয়ন পত্র জমার শেষ তারিখ ১৫ জুন। ১৭ জুন যাচাই-বাছাইয়ের পর ২৩ জুন পর্যন্ত মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন।

ঢাকা-১৪ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য আসলামুল হক, কুমিল্লা-৫ এ দলের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু এবং সিলেট-৩ এ মাহমুদুস সামাদ চৌধুরীর মৃত্যুতে আসন ৩টি শূন্য হয়।

জাতীয় সংসদের শূন্য ঘোষিত তিনটি আসনের উপনির্বাচনের জন্য এ পর্যন্ত ৯৪টি মনোনয়ন ফরম বিক্রি করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। ঢাকা-১৪ আসনে আওয়ামী লীগের ৩৪ জন, কুমিল্লা-৫ আসনে ৩৫ জন এবং সিলেট-৩ আসনে ২৫ জন মনোনয়ন প্রত্যাশী দলীয় ফরম সংগ্রহ করেছেন।

আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডির কার্যালয়ে বৃহস্পতিবার (১০ জুন) বিকেল ৫টা পর্যন্ত ফরম বিরতণ ও জমা নেয়া হবে বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

লোকাল এলসির তথ্য বিনিময়ে নতুন প্ল্যাটফর্ম ‘বার্তা’, বছরে সাশ্রয় ৭ মিলিয়ন ডলার

তিন শূন্য আসনে ভোটগ্রহণের তারিখ পরিবর্তন

আপডেট টাইম : ০৪:০৪:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুন ২০২১