ঢাকা ০৩:০৩ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চামড়া শিল্পের টেকসই উন্নয়নে প্রয়োজন সমন্বিত উদ্যোগ: এলএফবি লোকাল এলসির তথ্য বিনিময়ে নতুন প্ল্যাটফর্ম ‘বার্তা’, বছরে সাশ্রয় ৭ মিলিয়ন ডলার আহত পুলিশ সদস্যদের দেখতে রাজারবাগ হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাঠানো হচ্ছে কানাডার জনপ্রিয় খাবার পুটিন ভেনেজুয়েলার সংস্কার নিয়ে মতামত সংগ্রহে মাচাদো, উচ্ছ্বাস-আবেগে সাধারণ মানুষের সাড়া নারীর যোগ্যতার স্বীকৃতি পুরুষ আসলে সহজে দিতে চায়না। সমাজের পুরুষের এটা হবি, শিকড়ের টান ডিসেম্বর ঘিরে অপতৎপরতা রুখে দিতে সতর্ক অবস্থানে বিজিবি। সেক্টর কমান্ডারের হিলি সীমান্ত পরিদর্শন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাঠানো হচ্ছে কানাডার জনপ্রিয় খাবার পুতিন সন্ত্রাস দমনে শেরপুরে যুবদলের প্রস্তুতি ৫ বছরে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা সরকারের

ভোর থেকে বন্ধ যাত্রীবাহী ট্রেন চলাচল

জ্যেষ্ঠ প্রতিবেদক : করোনাভাইরাসের সংক্রমণ রোধে আজ সোমবার (২৮ জুন) সকাল ছয়টা থেকে বিধিনিষেধ শুরু হচ্ছে।

সরকারের বিধিনিষেধের এই নির্দেশনা মানাতে এদিন সকাল ছয়টা থেকে সবধরনের যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। রোববার রেলপথ মন্ত্রণালয় থেকে পাঠানো বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, করোনা সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় আগের সব বিধিনিষেধ ও কার্যক্রম অনুবৃত্তিক্রমে ২৮ জুন সকাল ছয়টা থেকে ১ জুলাই সকাল ছয়টা পর্যন্ত যাত্রীবাহী সব ট্রেন চলাচল বন্ধ থাকবে। তবে কন্টেইনার, খাদ্য, পণ্য, তেলবাহী এবং ম্যাঙ্গো স্পেশাল ট্রেন যথানিয়মে চলাচল করবে।

উল্লেখ্য, করোনাভাইরাসের সংক্রমণ রোধে ঢাকা বিভাগের সাত জেলায় লকডাউন ঘোষণা করে ওই সব জেলার সঙ্গে সংশ্লিষ্ট সব যাত্রীবাহী ট্রেন চলাচলও বন্ধ করে দেওয়া হয়। শুধুমাত্র খুলনাগামী চলাচলকারী যাত্রীবাহী ট্রেন যশোর পর্যন্ত চলাচলের অনুমতি ছিল, যা এবার বন্ধ ঘোষণা করা হলো।

রেলপথ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, রেলওয়ের ৩৬২টি ট্রেনের মধ্যে স্বাভাবিক সময়ে ১০২টি আন্তঃনগর ট্রেন এবং ২৬০টি লোকাল, কমিউটার ট্রেন ও মালবাহী ট্রেন চলাচল করে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

চামড়া শিল্পের টেকসই উন্নয়নে প্রয়োজন সমন্বিত উদ্যোগ: এলএফবি

ভোর থেকে বন্ধ যাত্রীবাহী ট্রেন চলাচল

আপডেট টাইম : ১০:৩৩:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২৮ জুন ২০২১