ঢাকা ০১:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঐক্যের আহ্বান এনসিপির, বিএনপির বিরুদ্ধে অঙ্গীকার ভঙ্গের অভিযোগ তুলছেন নাহিদ ইসলাম রাঙ্গামাটিতে সৌরশক্তি চালিত হিমাগার নির্মাণে চুক্তি স্বাক্ষর বাংলাদেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে আওয়ামী লীগের অপচেষ্টার প্রতিবাদে কালীগঞ্জে বিক্ষোভ মিছিল ডেঙ্গুতে আরও ২ জনের মৃ/ত্যু পঞ্চগড় সীমান্তে ২ মা/দক কারবারি আ/টক ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ইস্কাফ সিরাপ ও বিদেশী মদ জব্দ সারাদেশ ব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছা সেবক দলের বিক্ষোভ মিছিল একের পর এক গান প্রকাশ, স্বপ্নপূরণের পথে গীতিকার সাহাবুর শাহ কেরানীগঞ্জে এসআই আব্দুর রহিমের বিরুদ্ধে অসদাচরণ ও হয়রানির অভিযোগ শাহজালাল বিমানবন্দরের কার্গো এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় ৭ বছরের শিশুকন্যা আহত

জার্মানিতে বাংলাদেশের রাষ্ট্রদূতকে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সংবর্ধনা

অনলাইন ডেস্ক : জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. মোশাররফ হোসেন ভূঁইয়া এনডিসিকে সংবর্ধনা দিয়েছে প্রবাসী বাংলাদেশিরা। স্থানীয় সময় শনিবার জার্মানির মাইঞ্জ শহরে বঙ্গবন্ধু ফাউন্ডেশন জার্মানি এই সংবর্ধনার আয়োজন করে।

গত বছরের শেষ দিকে বাংলাদেশ সরকারের সাবেক সিনিয়র সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া জার্মানিতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হন। করোনা মহামারির কারণে জার্মানিতে দীর্ঘদিন থেকে বিভিন্ন বিধিনিষেধ আরোপিত ছিল এবং বর্তমানে বিধিনিষেধ শিথিল করায় এই সংবর্ধনার আয়োজন করে বঙ্গবন্ধু ফাউন্ডেশন জার্মানি।

সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা এবং সভাপতি, জার্মান আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ইউনুস আলী খান। প্রধান অতিধি হিসেবে বক্তব্য রাখেন রাষ্ট্রদূত মো. মোশাররফ হোসেন ভূঁইয়া এনডিসি, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জার্মান পার্লামেন্টের (বুন্ডেস্টাগ) সদস্য উরসুলা গ্রোডেন-ক্রানিচ।

সংবর্ধনা অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জার্মানির বাংলাদেশ দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলর সাইফুল ইসলাম, জার্মান আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুল মতিন, জার্মান আওয়ামী লীগের সভাপতি বশিরুল আলম চৌধুরী সাবু, জার্মান সিডিইউ দলের নেতা লুকাস আগস্তিন, জার্মান আওয়ামী লীগের প্রধান পৃষ্ঠপোষক বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান খসরু, ফ্রাঙ্কফুর্ট মাবিন বাংলা সেন্টারের পরিচালক ড. আবুল আমানুল্লাহ, বঙ্গবন্ধু ফাউন্ডেশন জার্মানির প্রধান উপদেষ্টা মাহবুবুল হক, ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা উপদেষ্টা মো. আবু সেলিম, জার্মান আওয়ামী লীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মহসিন হায়দার মনি, ফাউন্ডেশনের সিনিয়র সহ-সভাপতি ও জার্মান আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইমরান ভুঁইয়া, এনআরডাব্লিউ আওয়ামী লীগের সভাপতি ও হাউজ অফ ইন্টেগ্রেশনের প্রতিষ্ঠাতা সভাপতি যুবরাজ তালুকদারসহ আরও অনেকে।

রাষ্ট্রদূত মো. মোশাররফ হোসেন ভূঁইয়া তার বক্তব্যে বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় ক্ষুধা-দারিদ্র্যমুক্ত, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। তিনি প্রবাসীদেরকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে বাংলাদেশ এবং বাংলা ভাষার প্রতি আগ্রহী করে গড়ে তোলার জন্য সবার প্রতি আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে জার্মান পার্লামেন্টের (বুন্ডেস্টাগ) সদস্য উরসুলা গ্রোডেন-ক্রানিচ বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেন এবং বাংলাদেশ ও জার্মানির মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও শক্তিশালী করতে সকল প্রকার সহায়তার আশ্বাস দেন। রাষ্ট্রদূত মো. মোশাররফ হোসেন ভূঁইয়া দুই দেশের বাণিজ্যিক সম্পর্ককে আরও জোরদার করার ক্ষেত্রে তার সহযোগিতা কামনা করেন।

সভাপতির বক্তব্যে ইউনুস আলী খান বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। বাংলাদেশে আজ পদ্মা সেতুর মতো বৃহৎ প্রকল্প পরিচালিত হচ্ছে। তিনি পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়নে তৎকালীন সেতু সচিব বর্তমানে জার্মানিতে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. মোশাররফ হোসেন ভূঁইয়ার অবদানের কথা উল্লেখ করেন।

অনুষ্ঠান পরিচালনা করেন সাংবাদিক ও কবি হোসাইন আব্দুল হাই। স্বরচিত কবিতা আবৃতি করেন মীর জাবেদা ইয়াসমিন ইমি এবং কবি হোসাইন আব্দুল হাই। এছাড়াও অনুষ্ঠানে গান পরিবেশন করেন জনপ্রিয় বাংলাদেশি-জার্মান সংগীত শিল্পী আবদুল মুনিম।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ঐক্যের আহ্বান এনসিপির, বিএনপির বিরুদ্ধে অঙ্গীকার ভঙ্গের অভিযোগ তুলছেন নাহিদ ইসলাম

জার্মানিতে বাংলাদেশের রাষ্ট্রদূতকে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সংবর্ধনা

আপডেট টাইম : ১০:২৯:৫৫ অপরাহ্ন, সোমবার, ৫ জুলাই ২০২১