ঢাকা ১২:৪২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শাহজালাল বিমানবন্দরে ১৮টি স্বর্ণের বারসহ যাত্রী আটক, বাজারমূল্য ৩.৭৮ কোটি টাকা বিদেশ যাওয়ার পথে ফের গ্রে/ফতার সুইডেন আসলাম লেনদেনের শুরুতেই দ. কোরিয়ার শেয়ারবাজার সূচক ৩ শতাংশ পতন রুশ হামলায় ইউক্রেনে নিহত ১২ এক সপ্তাহে সৌদি আরবে প্রায় ১১ হাজার প্রবাসী গ্রে/প্তার বাদাঘাট বাজারে উন্নয়নকাজের দুর্ভোগ, কাদা-পানিতে থমকে জনজীবন গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে তৃতীয় সভা বসছে আজ ঐক্যের আহ্বান এনসিপির, বিএনপির বিরুদ্ধে অঙ্গীকার ভঙ্গের অভিযোগ তুলছেন নাহিদ ইসলাম রাঙ্গামাটিতে সৌরশক্তি চালিত হিমাগার নির্মাণে চুক্তি স্বাক্ষর বাংলাদেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে আওয়ামী লীগের অপচেষ্টার প্রতিবাদে কালীগঞ্জে বিক্ষোভ মিছিল

৫৫ কার্যদিবসে ৭৩ হাজার আসামির জামিন

নিজস্ব প্রতিবেদক : চলতি বছরের ১২ এপ্রিল থেকে ৩০ জুন পর্যন্ত নিম্ন আদালতের ভার্চুয়াল শুনানিতে মোট ৭৩ হাজার আসামি জামিন পেয়েছেন।

আজ বুধবার (৭ জুলাই) সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার ও মুখপাত্র ব্যারিস্টার মোহাম্মদ সাইফুর রহমান এ তথ্য জানান।

তিনি জানান, গত ১২ এপ্রিল হতে ৩০ জুন পর্যন্ত মোট ৫৫ কার্যদিবসে সারাদেশে অধস্তন আদালত এবং ট্রাইব্যুনালে ভার্চুয়াল শুনানির মাধ্যমে এক লাখ ৪৩ হাজার ৯৬১টি মামলায় জামিনের দরখাস্ত নিষ্পত্তি হয়। এর মধ্যে মোট ৭৩ হাজার ৭৫ জন হাজতি জামিন পেয়ে কারাগার থেকে মুক্ত হন।

ব্যারিস্টার সাইফুর রহমান আরও জানান, ২০ জুন হতে ৩০ জুন পর্যন্ত শারীরিক উপস্থিতিতে সারাদেশে বিচারকার্য চলাকালীন কিছু কিছু জেলায় স্থানীয় বিধিনিষেধের কারণে ভার্চুয়াল আদালত পরিচালিত হয়। ওই সময় দেশের বিভিন্ন জেলার আদালতসমূহে ভার্চুয়াল শুনানিতে ছয় হাজার ৬৩১টি ফৌজদারি মামলায় জামিন-দরখাস্ত নিষ্পত্তি হয়। আর তিন হাজার ৪২০ জন আসামি জামিন পেয়ে কারামুক্ত হন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

শাহজালাল বিমানবন্দরে ১৮টি স্বর্ণের বারসহ যাত্রী আটক, বাজারমূল্য ৩.৭৮ কোটি টাকা

৫৫ কার্যদিবসে ৭৩ হাজার আসামির জামিন

আপডেট টাইম : ০৪:০৪:৩০ অপরাহ্ন, বুধবার, ৭ জুলাই ২০২১