ঢাকা ০৪:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঐক্যের আহ্বান এনসিপির, বিএনপির বিরুদ্ধে অঙ্গীকার ভঙ্গের অভিযোগ তুলছেন নাহিদ ইসলাম রাঙ্গামাটিতে সৌরশক্তি চালিত হিমাগার নির্মাণে চুক্তি স্বাক্ষর বাংলাদেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে আওয়ামী লীগের অপচেষ্টার প্রতিবাদে কালীগঞ্জে বিক্ষোভ মিছিল ডেঙ্গুতে আরও ২ জনের মৃ/ত্যু পঞ্চগড় সীমান্তে ২ মা/দক কারবারি আ/টক ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ইস্কাফ সিরাপ ও বিদেশী মদ জব্দ সারাদেশ ব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছা সেবক দলের বিক্ষোভ মিছিল একের পর এক গান প্রকাশ, স্বপ্নপূরণের পথে গীতিকার সাহাবুর শাহ কেরানীগঞ্জে এসআই আব্দুর রহিমের বিরুদ্ধে অসদাচরণ ও হয়রানির অভিযোগ শাহজালাল বিমানবন্দরের কার্গো এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় ৭ বছরের শিশুকন্যা আহত

১৬তম শিক্ষক নিবন্ধনের স্থগিত ভাইভা শুরু

নিজস্ব প্রতিবেদক : পাঁচ মাস স্থগিত থাকার পর আজ থেকে ১৬তম শিক্ষক নিবন্ধনের স্থগিত মৌখিক পরীক্ষা (ভাইভা) শুরু হয়েছে। আজ মঙ্গলবার (২৪ আগস্ট) সকাল ১০টা থেকে এই ভাইভা শুরু হয়। করোনা সংক্রমণ রোধে সরকারঘোষিত বিধিনিষেধের কারণে গত ৩ এপ্রিল এই ভাইভা স্থগিত ঘোষণা করা হয়।

প্রার্থীদের অভিযোগ, নিবন্ধন ইতিহাসে সবচেয়ে অবহেলিত ব্যাচ হচ্ছে ১৬তম শিক্ষক নিবন্ধনধারীরা। এই ব্যাচের পরীক্ষা কার্যক্রম প্রায় তিন বছর ধরে চলমান। বিধিনিষেধ এবং করোনা পরিস্থিতির অবনতির কারণে আট মাস পার হলেও ভাইভা শেষ করতে পারেনি এনটিআরসিএ।
১৬তম ব্যাচের বিজ্ঞপ্তি দেওয়া হয় ২০১৯ সালের ২৩ মে। প্রিলিমিনারি পরীক্ষা হয় ওই বছরের ৩০ আগস্ট, ফল প্রকাশ করা হয় ৩০ সেপ্টেম্বর। লিখিত পরীক্ষা হয় ১৫ ও ১৬ নভেম্বর। সর্বোচ্চ দুই মাসের মধ্যে লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশের কথা থাকলেও ফল প্রকাশ হয় এক বছর পর ২০২০ সালের ১১ অক্টোবর। এরপর গত বছরের ২ ডিসেম্বর ভাইভা নেওয়া শুরু হয়। করোনার কারণে দেশে বিধিনিষেধ ঘোষণা করা হলে মাত্র সাতদিনের ভাইভা বাকি থাকতে তা স্থগিত ঘোষণা করা হয়।

‘চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রত্যাশী (১-১৬তম) পরিবার’ কমিটির মুখপাত্র মো. ইকবাল হাসান জানান, এনটিআরসিএ চেয়ারম্যানের সঙ্গে দেখা করে দ্রুত সময়ের মধ্যে ১৬তম নিবন্ধনের ভাইভা শেষ করার দাবি জানিয়েছিলাম। ভাইভা শুরু করায় কর্তৃপক্ষকে ধন্যবাদ।’ দ্রুততম সময়ের মধ্যে ফলাফল ঘোষণার দাবিও জানান তিনি।

একই কমিটির সভাপতি এম এ আলম বলেন, ‘প্রায় তিন বছর ধরে ১৬তম ব্যাচ অপেক্ষায় আছে। জীবনের কঠিন সন্ধিক্ষণে আমরা। আমাদের অনেকেরই বয়স ৩৫ বছরের বেশি হয়ে যাচ্ছে। অনেকেরই বয়স ভাইভা দেওয়ার আগেই ৩৫ বছরের বেশি হয়ে গেছে। তাই দ্রুত ভাইভার ফল প্রকাশ করে চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ঐক্যের আহ্বান এনসিপির, বিএনপির বিরুদ্ধে অঙ্গীকার ভঙ্গের অভিযোগ তুলছেন নাহিদ ইসলাম

১৬তম শিক্ষক নিবন্ধনের স্থগিত ভাইভা শুরু

আপডেট টাইম : ১২:১১:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অগাস্ট ২০২১