ঢাকা ০৫:৫১ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ধামইরহাটে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহের সমাপনী  দিনে স্কুল ফিডিং, পুরস্কার ও আলোচনা সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়াচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা ও মাদক নির্মূলে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করব। চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ রফিকুল ইসলামের শিক্ষাপ্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের বাইরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর আহত পুলিশ সদস্যদের পদক ও পুরস্কার দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বীমা খাতে যখন হাত দিয়েছি, ‘পাওয়ারফুল’ লোকজন বাধা দিতে শুরু করেছে: অর্থমন্ত্রী ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হচ্ছে ডায়ালাইসিস সেন্টার : এমপি সরোয়ার চামড়া শিল্পের টেকসই উন্নয়নে প্রয়োজন সমন্বিত উদ্যোগ: এলএফবি লোকাল এলসির তথ্য বিনিময়ে নতুন প্ল্যাটফর্ম ‘বার্তা’, বছরে সাশ্রয় ৭ মিলিয়ন ডলার আহত পুলিশ সদস্যদের দেখতে রাজারবাগ হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

শনিবার ডা. আখলাকুল হোসাইন আহমেদের ৯ম মৃত্যুবার্ষিকী

ঢাকা : সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের পিতা সাবেক গণপরিষদ সদস্য মুক্তিযুদ্ধের সংগঠক ডা. আখলাকুল হোসাইন আহমেদের ৯ম মৃত্যুবার্ষিকী আগামীকাল ২৮ আগষ্ট। এ উপলক্ষ্যে নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলায় মরহুমের নিজ বাড়িতে পারিবারিকভাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

এছাড়া ডা. আখলাকুল হোসাইন আহমেদ মেমোরিয়াল ট্রাষ্টের পক্ষ থেকে মরহুমের কবরস্থানে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা, দোয়া মাহফিল ও তবারক বিতরনের আয়োজন করা হয়েছে। ডা. আখলাকুল হোসাইন আহমেদ মেমোরিয়াল ট্রাস্টের সম্পাদক আকিকুন্নেছা চৌধুরীর দেওয়া বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ডা. আখলাকুল হোসাইন আহমেদ ১৯২৬ সালের ১৫ অক্টোবর নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার ছয়াশী গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহন করেন। তিনি পেশায় একজন চিকিৎসক ছিলেন। ১৯৭০ সালের নির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হন। ১৯৭১ সালে তিনি ভারতের মেঘালয় রাজ্যের তুরা জেলার মহেষখলা ইয়থ ক্যাম্পের ইনচার্জ হিসেবে মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহন করেন। পাশাপাশি ময়মনসিংহ নর্থ ইস্ট জোন-২ এর অ্যাডমিনিস্ট্রেটিভ কাউন্সিলের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন তিনি। স্বাধীনতার পর ১৯৭২ সালে দেশে সংবিধান প্রণয়নে তিনি সক্রিয় ভূমিকা রাখেন। তিনি একজন বিশিষ্ট সমাজসেবক ছিলেন। জীবদ্দশায় তিনি স্থানীয়ভাবে স্কুল, কলেজ, মাদ্রাসার পৃষ্ঠপোষকতা করাসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন।

বিচারপতি ওবায়দুল হাসান (শাহীন) ছাড়াও মরহুম আখলাকুল হোসাইন আহমেদের অপর দুই ছেলের মধ্যে সাজ্জাদুল হাসান বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালনা পর্ষদের চেয়ারম্যান। তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সিনিয়র সচিব এবং অপর ছেলে সাইফুল হাসান গ্রামীণ ফোনের ঊর্ধ্বতন কর্মকর্তা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ধামইরহাটে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহের সমাপনী  দিনে স্কুল ফিডিং, পুরস্কার ও আলোচনা

শনিবার ডা. আখলাকুল হোসাইন আহমেদের ৯ম মৃত্যুবার্ষিকী

আপডেট টাইম : ১০:১৭:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ অগাস্ট ২০২১