ঢাকা ০৬:০৫ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উত্তরায় স্যান্ড-এর ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, মূলধারায় ফেরা ৩০০-র বেশি বিশেষ শিশু ধামইরহাটে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহের সমাপনী  দিনে স্কুল ফিডিং, পুরস্কার ও আলোচনা সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়াচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা ও মাদক নির্মূলে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করব। চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ রফিকুল ইসলামের শিক্ষাপ্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের বাইরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর আহত পুলিশ সদস্যদের পদক ও পুরস্কার দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বীমা খাতে যখন হাত দিয়েছি, ‘পাওয়ারফুল’ লোকজন বাধা দিতে শুরু করেছে: অর্থমন্ত্রী ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হচ্ছে ডায়ালাইসিস সেন্টার : এমপি সরোয়ার চামড়া শিল্পের টেকসই উন্নয়নে প্রয়োজন সমন্বিত উদ্যোগ: এলএফবি লোকাল এলসির তথ্য বিনিময়ে নতুন প্ল্যাটফর্ম ‘বার্তা’, বছরে সাশ্রয় ৭ মিলিয়ন ডলার

সিআরবিতে হাসপাতাল হচ্ছে ‌প্রধানমন্ত্রীর ইচ্ছায়

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রীর ইচ্ছায় সেন্ট্রাল রেলওয়ে বিল্ডিং (সিআরবি) এলাকায় হাসপাতাল নির্মিত হচ্ছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোছলেম উদ্দীন আহমদ।

শনিবার চট্টগ্রাম সম্মিলিত কর আইনজীবী সমন্বয় পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
এ সময় তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর ইচ্ছায় পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) প্রকল্পের আওতায় সিআরবিতে হাসপাতাল নির্মিত হচ্ছে। এ প্রকল্পের বিরোধিতা মানে প্রধানমন্ত্রীর বিরোধিতা। যেখানে হাসপাতাল নির্মাণ করা হচ্ছে সেখানে বর্তমানে কিছু ঝুপড়ি ও দোকানপাট রয়েছে। এক শ্রেণির লোক না বুঝেই হাসপাতাল নির্মাণের বিরোধিতা করে আন্দোলন করছে।’

তিনি আরও বলেন, ‘এর আগে সিআরবি এলাকায় অন্যান্য স্থাপনা হলেও কেউ বিরোধিতা করেনি। কিছু বেসরকারি হাসপাতাল মালিকের ইশারায় এ আন্দোলন হচ্ছে। উন্নয়ন এবং পরিবেশ একসঙ্গে হয় না। অনেক সময় উন্নয়নের স্বার্থে পরিবেশের বিষয় ছাড় দিতে হবে।’

সম্মিলিত কর আইনজীবী সমন্বয় পরিষদের সভাপতি আলহাজ বদিউজ্জামানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বার কাউন্সিলের অ্যাডহক কমিটির সদস্য অ্যাডভোকেট মজিবুল হক, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এএইচএম জিয়া উদ্দীন ও চট্টগ্রাম কর আইনজীবী সমিতির সাবেক সাধারণত সম্পাদক নুর হোসেন প্রমুখ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

উত্তরায় স্যান্ড-এর ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, মূলধারায় ফেরা ৩০০-র বেশি বিশেষ শিশু

সিআরবিতে হাসপাতাল হচ্ছে ‌প্রধানমন্ত্রীর ইচ্ছায়

আপডেট টাইম : ১১:২৬:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২৯ অগাস্ট ২০২১