ঢাকা ০৬:১৯ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উত্তরায় স্যান্ড-এর ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, মূলধারায় ফেরা ৩০০-র বেশি বিশেষ শিশু ধামইরহাটে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহের সমাপনী  দিনে স্কুল ফিডিং, পুরস্কার ও আলোচনা সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়াচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা ও মাদক নির্মূলে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করব। চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ রফিকুল ইসলামের শিক্ষাপ্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের বাইরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর আহত পুলিশ সদস্যদের পদক ও পুরস্কার দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বীমা খাতে যখন হাত দিয়েছি, ‘পাওয়ারফুল’ লোকজন বাধা দিতে শুরু করেছে: অর্থমন্ত্রী ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হচ্ছে ডায়ালাইসিস সেন্টার : এমপি সরোয়ার চামড়া শিল্পের টেকসই উন্নয়নে প্রয়োজন সমন্বিত উদ্যোগ: এলএফবি লোকাল এলসির তথ্য বিনিময়ে নতুন প্ল্যাটফর্ম ‘বার্তা’, বছরে সাশ্রয় ৭ মিলিয়ন ডলার

এসএমএস ছাড়াই টিকা নিতে পারবেন গর্ভবতী নারীরা

জ্যেষ্ঠ প্রতিবেদক : এসএমএস না পেলেও করোনার টিকা নিতে পারবেন গর্ভবতী ও স্তন‌্যদায়ী নারীরা। নিবন্ধনের পর সুবিধাজনক সময়ে নির্ধারিত টিকাকেন্দ্রে গেলেই টিকা পাবেন তারা।

রোববার দুপুরে করোনা পরিস্থিতি নিয়ে নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের টিকা কর্মসূচির পরিচালক ডা. শামসুল হক।

তিনি বলেছেন, ‘গর্ভবতী নারীদের টিকা নেওয়ার বিষয়ে নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। এখন থেকে গর্ভবতী নারীরা নিবন্ধনের পর এসএমএস না পেলেও পছন্দমতো সময়ে নির্ধারিত কেন্দ্রে গিয়ে টিকা নিতে পারবেন।’

তিনি বলেন, ‘গর্ভবতী নারীদের টিকা নেওয়ার আগে অবশ্যই চিকিৎসকের ব‌্যবস্থাপত্র নিয়ে যেতে হবে। এছাড়া, টিকা নেওয়ার আগে সম্মতিপত্রে স্বাক্ষর করতে হবে।

শামসুল হক জানান, ৭ সেপ্টেম্বর থেকে ভ্যাকসিনেশন ক্যাম্পেইনের দ্বিতীয় ডোজের টিকা প্রয়োগ শুরু হবে। প্রথম ডোজের টিকা যে কেন্দ্রে নিয়েছেন, সে কেন্দ্রে গিয়ে দ্বিতীয় ডোজের টিকা নিতে হবে। এ সময় অবশ্যই টিকা কার্ড নিয়ে যেতে হবে।

ক্যাম্পেইনে প্রথম ডোজের টিকা কার্যক্রম চলবে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দ্বিতীয় ডোজের টিকা ক্যাম্পেইনের সময় আমাদের নিয়মিত টিকাদান কর্মসূচিও চলবে। নির্ধারিত কেন্দ্রগুলোতে প্রথম এবং দ্বিতীয় ডোজের টিকা দেবেন স্বাস্থ্যকর্মীরা।’

শামসুল হক বলেন, ‘বিগত সময়ে ভ্যাকসিনেশন ক্যাম্পেইনে এক দিনে আমরা ৩০ লক্ষাধিক মানুষকে টিকা দিয়েছি। নিঃসন্দেহে এটি বিরাট কর্মযজ্ঞ। আগের তুলনায় দ্বিতীয় ডোজের ক্ষেত্রেও আমরা সফলভাবে টিকা কার্যক্রম সম্পন্ন করতে পারব। সবাই যদি সুশৃঙ্খলভাবে টিকা নিতে আসেন, তাহলে কোনো সমস্যা হবে না।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

উত্তরায় স্যান্ড-এর ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, মূলধারায় ফেরা ৩০০-র বেশি বিশেষ শিশু

এসএমএস ছাড়াই টিকা নিতে পারবেন গর্ভবতী নারীরা

আপডেট টাইম : ০৮:২৮:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ৬ সেপ্টেম্বর ২০২১