ঢাকা ০৬:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উত্তরায় স্যান্ড-এর ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, মূলধারায় ফেরা ৩০০-র বেশি বিশেষ শিশু ধামইরহাটে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহের সমাপনী  দিনে স্কুল ফিডিং, পুরস্কার ও আলোচনা সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়াচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা ও মাদক নির্মূলে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করব। চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ রফিকুল ইসলামের শিক্ষাপ্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের বাইরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর আহত পুলিশ সদস্যদের পদক ও পুরস্কার দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বীমা খাতে যখন হাত দিয়েছি, ‘পাওয়ারফুল’ লোকজন বাধা দিতে শুরু করেছে: অর্থমন্ত্রী ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হচ্ছে ডায়ালাইসিস সেন্টার : এমপি সরোয়ার চামড়া শিল্পের টেকসই উন্নয়নে প্রয়োজন সমন্বিত উদ্যোগ: এলএফবি লোকাল এলসির তথ্য বিনিময়ে নতুন প্ল্যাটফর্ম ‘বার্তা’, বছরে সাশ্রয় ৭ মিলিয়ন ডলার

কনসার্ট ফর বাংলাদেশের ৫০ বছর পূর্তিতে বই প্রকাশ

জ্যেষ্ঠ প্রতিবেদক : বাংলাদেশের স্বাধীনতা এবং কনসার্ট ফর বাংলাদেশের ৫০ বছর পূর্তি উপলক্ষে প্রকাশিত হলো ‘দ‌্য কান্ট্রি দ্যাট লিভড—ফিফটি ইয়ার্স অব ফ্রিডম অ্যান্ড দ্য কনসার্ট ফর বাংলাদেশ’ শীর্ষক একটি বই। সুদৃশ্য মোড়ক আর আকর্ষণীয় ছবিসম্বলিত এই ‘কফি টেবিল বুক’টি তৈরি করেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। সহযোগিতায় ছিল অ্যাপেক্স ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড আইটি।

রোববার রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের কাছে বইয়ের একটি কপি হস্তান্তর করেন অ্যাপেক্স ডিএমআইটি’র চেয়ারম্যান মাইক কাজী এবং সিইও জারা জাবিন মাহবুব। এ সময় এলআইসিটি প্রকল্পের পলিসি অ্যাডভাইজার সামি আহমেদ উপস্থিত ছিলেন।

‘কনসার্ট ফর বাংলাদেশ’ আয়োজিত হয়েছিল মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের শরণার্থীদের জন্য আর্থিক সহায়তা যোগাতে। ১৯৭১ সালের ১ আগস্ট বিটলস ব্যান্ডের মুখপাত্র জর্জ হ্যারিসনকে নিয়ে পণ্ডিত রবি শংকর এ কনসার্ট আয়োজন করেছিলেন। নিউ ইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে আয়োজিত জনবহুল এই কনসার্টে ছিল রিঙ্গো স্টার, বব ডিলান, এরিক ক্ল্যাপটন, বিলি প্রেস্টন, লিওন রাসেল, ওস্তাদ আলী আকবর খান, ওস্তাদ আল্লা রাখার মতো বিশ্বখ্যাত সংগীততারকাদের পরিবেশনা। এখানেই হ্যারিসন পরিবেশন করেছিলেন তার অমর গান ‘বাংলাদেশ’। এর মাধ্যমে ওস্তাদ রবি শংকর বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও সংগ্রামকে তুলে ধরেছিলেন বিশ্ববাসীর সামনে।

বাঙালি জাতি এখনো স্মরণ করে এবং কৃতজ্ঞতা জানায় সেসব শিল্পীদের প্রতি, যারা ‘কনসার্ট ফর বাংলাদেশ’ আয়োজন করেছিলেন এবং বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামকে আন্তরিকভাবে সমর্থন করেছিলেন। এই শিল্পীদের সবার কথা উল্লেখ রয়েছে সদ্য প্রকাশিত বইটিতে।

ডিজিটাল বাংলাদেশের অন্যতম উদ্দেশ্য আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে এবং তথ্যপ্রযুক্তি খাতে ক্যারিয়ার গড়ার মধ্য দিয়ে সাধারণ মানুষের ক্ষমতায়ন নিশ্চিত করা। এ লক্ষ্য অর্জনে প্রতিনিয়ত ইতিবাচক ফল রেখে কাজ করে চলেছে অ্যাপেক্স ডিএমআইটি।

কনসার্ট ফর বাংলাদেশকে জর্জ হ্যারিসন বাংলাদেশের প্রতি নৈতিক সমর্থন জানানোর একটি মাধ্যম হিসেবে উল্লেখ করেছিলেন। এজন্যই স্মারক হিসেবে এই বই প্রকাশে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের পাশে রয়েছে অ্যাপেক্স ডিএমআইটি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

উত্তরায় স্যান্ড-এর ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, মূলধারায় ফেরা ৩০০-র বেশি বিশেষ শিশু

কনসার্ট ফর বাংলাদেশের ৫০ বছর পূর্তিতে বই প্রকাশ

আপডেট টাইম : ১১:১৭:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর ২০২১