ঢাকা ০৬:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উত্তরায় স্যান্ড-এর ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, মূলধারায় ফেরা ৩০০-র বেশি বিশেষ শিশু ধামইরহাটে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহের সমাপনী  দিনে স্কুল ফিডিং, পুরস্কার ও আলোচনা সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়াচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা ও মাদক নির্মূলে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করব। চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ রফিকুল ইসলামের শিক্ষাপ্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের বাইরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর আহত পুলিশ সদস্যদের পদক ও পুরস্কার দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বীমা খাতে যখন হাত দিয়েছি, ‘পাওয়ারফুল’ লোকজন বাধা দিতে শুরু করেছে: অর্থমন্ত্রী ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হচ্ছে ডায়ালাইসিস সেন্টার : এমপি সরোয়ার চামড়া শিল্পের টেকসই উন্নয়নে প্রয়োজন সমন্বিত উদ্যোগ: এলএফবি লোকাল এলসির তথ্য বিনিময়ে নতুন প্ল্যাটফর্ম ‘বার্তা’, বছরে সাশ্রয় ৭ মিলিয়ন ডলার

ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ঢাকা : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেলের সঙ্গে স্পেনের রাষ্ট্রদূত ফ্রান্সিকো ডি অসীস বেনিটোজ সালাজ সৌজন্যে সাক্ষাৎ করেছেন।

সোমবার বিকেলে সচিবালয়ে তার দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।

এসময় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আখতার হোসেন ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি মো. সালাউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

স্পেনের রাষ্ট্রদূত সাম্প্রতিক সময়ে বিভিন্ন ডিসিপ্লিনে বাংলাদেশের ক্রীড়ার উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন। তিনি বাংলাদেশের ফুটবলের উন্নয়নে স্পেন সহযোগিতা করতে চায় মর্মে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীকে অবহিত করেন। তিনি বাংলাদেশের স্টেডিয়াম নির্মাণে স্পেন সরকারের সহযোগিতার অভিপ্রায় ব্যক্ত করেন এবং বিভিন্ন উপজেলায় নির্মাণাধীন শেখ রাসেল মিনি স্টেডিয়ামে টার্ফ স্থাপনে আগ্রহ প্রকাশ করেন।

স্পেনের রাষ্ট্রদূত বলেন, ‘বিশ্ব ফুটবলে স্পেন একটি শক্তিশালী দল। তাই বাংলাদেশের ফুটবলকে বিশ্ব ফুটবলে একটি শক্তিশালী অবস্থানে নিয়ে যেতে বন্ধু প্রতীম বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়নসহ প্রশিক্ষণখাতে স্পেন সহযোগিতা করতে চায়। তাছাড়া দু-দেশের খেলায়াড়, কোচ কর্মকর্তাদের মধ্যে অভিজ্ঞতা বিনিময়ের জন্য দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক স্বাক্ষর করা যেতে পারে।’
ক্রীড়া প্রতিমন্ত্রী স্পেনের রাষ্ট্রদূতের প্রস্তাবনাকে স্বাগত জানিয়ে বলেন, ‘বাংলাদেশ সরকার ফুটবলসহ দেশে সব খেলার উন্নয়নে নিরলসভাবে কাজ করছে। বিশ্ব ক্রিকেটে বাংলাদেশ এখন এক অপারিজত শক্তি। সাম্প্রতিকসময় আমরা ধারাবাহিকভাবে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ও জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জয় করেছি। ফুটবল, আর্চারি, শুটিং ও অন্যান্য খেলাতেও সাফল্য আসছে। ফুটবলসহ দেশের ক্রীড়ার উন্নয়নে বন্ধু রাষ্ট্র স্পেনের সহযোগিতার প্রস্তাবকে সাধুবাদ জানাই এবং বিশ্ব ক্রীড়াঙ্গণে এক নতুন অধ্যায়নের সূচনা করতে চাই।’
ক্রীড়া প্রতিমন্ত্রী স্পেন সরকারকে বাংলাদেশের বিকেএসপির মেধাবী ছাত্রদের ও অন্যান্য তরুণ উদীয়মান খেলোয়াড়দের স্পেনে স্কলারশিপ প্রদানের আহ্বান জানান। দেশের মেধাবী ছাত্র ও খেলোয়াড়দের স্পেনে গিয়ে উন্নত প্রশিক্ষণ গ্রহণের সুযোগ প্রদানের পাশাপাশি ফুটবলসহ অন্যান্য খেলায় স্পেনের কোচ বাংলাদেশের খেলোয়াড়দের উন্নত প্রশিক্ষণ প্রদানের সুযোগ করে দিতে স্পেন সরকারকে অনুরোধ জানান।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

উত্তরায় স্যান্ড-এর ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, মূলধারায় ফেরা ৩০০-র বেশি বিশেষ শিশু

ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আপডেট টাইম : ১১:৩৩:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর ২০২১