ঢাকা ০৭:১৩ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টঙ্গীতে জমি দখল বাদীর ওপর হামলার অভিযোগ আওয়ামী লীগ নেতা আসাদের বিরুদ্ধে উত্তরায় স্যান্ড-এর ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, মূলধারায় ফেরা ৩০০-র বেশি বিশেষ শিশু ধামইরহাটে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহের সমাপনী  দিনে স্কুল ফিডিং, পুরস্কার ও আলোচনা সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়াচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা ও মাদক নির্মূলে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করব। চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ রফিকুল ইসলামের শিক্ষাপ্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের বাইরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর আহত পুলিশ সদস্যদের পদক ও পুরস্কার দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বীমা খাতে যখন হাত দিয়েছি, ‘পাওয়ারফুল’ লোকজন বাধা দিতে শুরু করেছে: অর্থমন্ত্রী ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হচ্ছে ডায়ালাইসিস সেন্টার : এমপি সরোয়ার চামড়া শিল্পের টেকসই উন্নয়নে প্রয়োজন সমন্বিত উদ্যোগ: এলএফবি

করোনায় গত ২৪ ঘন্টায় আরও ৩১ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৩১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭ হাজার ৩৬৮ জনে।

একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ১ হাজার ২৩৩ জন। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা ১৫ লাখ ৪৯ হাজার ৫৫৩ জনে।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২৭ হাজার ১৪১টি নমুনা সংগ্রহ ও নমুনা পরীক্ষা করা হয় ২৭ হাজার ১৪১টি। এ পর্যন্ত মোট ৯৫ লাখ ৭৯ হাজার ১১১টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ৪ দশমিক ৫৪ শতাংশ। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৬ দশমিক ১৮ শতাংশ।

২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ৪১৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৫ লাখ ৯ হাজার ২০২।

মৃত ৩১ জনের মধ্যে পুরুষ ১৮ এবং নারী ১৩ জন। এ সময়ের মধ্যে ঢাকায় ১৬, চট্টগ্রামে ৮, রাজশাহীতে ২, খুলনায় ১, সিলেটে ১, রংপুরে ২ ও ময়মনসিংহে বিভাগে ১ জন মারা গেছেন। তবে বরিশালে কারও মৃত্যু হয়নি।

গত বছরের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

টঙ্গীতে জমি দখল বাদীর ওপর হামলার অভিযোগ আওয়ামী লীগ নেতা আসাদের বিরুদ্ধে

করোনায় গত ২৪ ঘন্টায় আরও ৩১ জনের মৃত্যু

আপডেট টাইম : ০৮:০৯:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ সেপ্টেম্বর ২০২১