ঢাকা ০৫:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৫৭০০ টাকা দিতে চায় মালিকপক্ষ হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ৯ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত চায় সরকার, কীভাবে আনা হবে সিদ্ধান্ত পরে: প্রধানমন্ত্রী উপদেষ্টা পোশাকশ্রমিকদের মজুরি ২২ হাজারে শ্রমিক, ১৫ হাজার ৮০০ টাকায় মালিকপক্ষ স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারিতে হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জার্মানিতে গ্যাস লিকের ঘটনায় একই পরিবারের ৫ জনের মৃ/ত্যু বান্দরবানে রাজগুরু বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারিতে হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হলো দুবলার চরে রাশ উৎসব

শেখ হাসিনার জন্মদিনে আ’লীগের কর্মসূচি ঘোষণা

জ্যেষ্ঠ প্রতিবেদক : আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন আগামীকাল মঙ্গলবার। দিনটি যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করবে বাংলাদেশ আওয়ামী লীগ। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আলোচনা সভার আয়োজন করেছে আওয়ামী লীগ।

এছাড়াও মঙ্গলবার বাদ জোহর কেন্দ্রীয়ভাবে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশের সকল মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। একইসঙ্গে সন্ধ্যা সাড়ে ৬টায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহার (মেরুল বাড্ডা), ২৮ সেপ্টেম্বর প্রথম প্রহরে (২৭ সেপ্টেম্বর দিবাগত রাত ১২টা ১ মিনিটে) খ্রিস্টান অ্যাসোসিয়েশন বাংলাদেশ (সিএবি), মিরপুর ব্যাপটিস্ট চার্চ (২৯ সেনপাড়া, পর্বতা, মিরপুর-১০), সকাল ৬টায় তেজগাঁও জকমালা রাণীর গীর্জা এবং বিকেল ৫টায় ঢাকেশ্বরী মন্দিরে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে।

এসব কর্মসূচিতে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। একই দিনে ঢাকাসহ সারাদেশে সকল সহযোগী সংগঠন আলোচনা সভা, দোয়া মাহফিল, বিশেষ প্রার্থনা ও আলোকচিত্র প্রদর্শনীসহ দিবসটির তাৎপর্য অনুযায়ী যথাযথ স্বাস্থ্য সুরক্ষাবিধি মেনে বিভিন্ন উপযোগী কর্মসূচি পালন করবে।

শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আয়োজিত এসব কর্মসূচি পালন করার জন্য আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠন, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন এবং সংস্থাসমূহের সকল স্তরের নেতাকর্মী, সমর্থক ও সর্বস্তরের জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

একইসঙ্গে আওয়ামী লীগের সকল জেলা, মহানগর, উপজেলা, পৌর, ইউনিয়ন, ওয়ার্ডসহ সমস্ত শাখার নেতৃবৃন্দকে কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে যথাযথ সুরক্ষাবিধি মেনে অনুরূপ কর্মসূচি গ্রহণ করে দিবসটি পালন করার অনুরোধ জানিয়েছেন তিনি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৫৭০০ টাকা দিতে চায় মালিকপক্ষ

শেখ হাসিনার জন্মদিনে আ’লীগের কর্মসূচি ঘোষণা

আপডেট টাইম : ০৮:০৭:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৭ সেপ্টেম্বর ২০২১