ঢাকা ০৩:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফটোসাংবাদিকরা স্বাধীনতা-সংগ্রামের প্রেরণা: কাদের গনি চৌধুরী এভারটনের মাঠে আত্মঘাতী হয়ে পয়েন্ট হারাল লিভারপুল ‘মনে হচ্ছে যাত্রাটা আজই শুরু হলো’: থিয়েটারের পদক পেয়ে পূর্ণিমা ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমিরাতের আমন্ত্রণ রাজনীতির নামে সন্ত্রাস ও সহিংসতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে: রাষ্ট্রপতি সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা সরকারের নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ১ ডিসেম্বর নয়াপল্টনে বিজয় মাসের উদ্বোধনী সমাবেশ করবে বিএনপি উলিপুরে মাসিক আইন-শৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত কালীগঞ্জে আওয়ামীলীগের দেশ বিরোধী ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির অবস্থান কর্মসূচি কালীগঞ্জে আওয়ামীলীগের দেশ বিরোধী ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির অবস্থান কর্মসূচি

‘অন্যায়ের কাছে নত হননি আহসানউল্লাহ মাস্টার’

অন্যায়ের কাছে কখনো নত হননি আহসানউল্লাহ মাস্টার। তিনি সারা জীবন মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করেছেন বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল।

শনিবার (২৮ মে) বিকেলে গাজীপুর শহরের রাজবাড়ি মাঠে শহীদ আহসানউল্লাহ মাস্টারের ১৮তম শাহাদতবার্ষিকী উপলক্ষ্যে মহানগর যুবলীগ আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, আহসানউল্লাহ মাস্টারের আদর্শ ও শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আগামীতে সব ধরনের নির্বাচনে নৌকার প্রার্থীকে জয়ী করতে যুবলীগ কাজ করবে।
এর আগে দুপুর থেকে নগরীর বিভিন্ন ওয়ার্ডের শত শত নেতাকর্মী রাজবাড়ি ময়দানে এসে উপস্থিত হতে থাকে। হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে স্মরণসভাটি বিশাল সমাবেশে রূপ নেয়।

মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেলের সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খান, সহসভাপতি অ্যাডভোকেট ওয়াজ উদ্দিন মিয়া, রিপন সরকার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতাউল্লাহ মণ্ডল, সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মতিউর রহমান মতি, মহানগর যুবলীগের যুগ্ম সাধারণ সুমন আহমেদ শান্ত বাবু, আলমগীর হোসেন, আতিকুর রহমান খান রাহাতসহ প্রমুখ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ফটোসাংবাদিকরা স্বাধীনতা-সংগ্রামের প্রেরণা: কাদের গনি চৌধুরী

‘অন্যায়ের কাছে নত হননি আহসানউল্লাহ মাস্টার’

আপডেট টাইম : ০৮:৫৩:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মে ২০২২