ঢাকা ০৩:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
“নরসিংদীতে নিয়োগ পরীক্ষা উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত মোহাম্মদপুরে ফ্ল্যাট ভাড়ার বিজ্ঞাপনের আড়ালে প্রতারণা! নারীকে নির্যাতন, স্বর্ণালংকার লুট ও প্রাণনাশের হুমকির অভিযোগ পুলিশে নতুন ১৪ হাজার পদ অনুমোদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্বালানি সংকট নিরসনে বায়োগ্যাস পল্লী গড়ার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর জীবাশ্ম জ্বালানি নিয়ে মতবিরোধ, বাড়তি দিনে গড়ালো কপ৩১ সম্মেলন কওমী ইয়ুথ ক্লাবের সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির সদস্য মনোনীত হলেন মাওলানা সালমান আহমদ সুজন কৃষি প্রক্রিয়াজাত শিল্প বিষয়ে গণমাধ্যমকর্মীদের দক্ষতা উন্নয়ন কর্মশালা কুড়িগ্রাম ভিতরবন্দ মহাবিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি উলিপুরে আদর্শ প্রজন্ম গড়ার প্রত্যয়ে এগিয়ে যাচ্ছে অর্জুনডারা কেরামতিয়া মাদরাসা শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত

একদিনে আক্রান্ত ৫ লক্ষাধিক, মৃত্যু ১২ শ’র ওপর

কোভিড-১৯ এ শুক্রবার বিশ্বজুড়ে আক্রান্ত হয়েছেন ৫ লাখ ২৯ হাজার ৭৭৫ জন এবং এই ভাইরাসজনিত অসুস্থতায় মৃত্যু হয়েছে ১ হাজার ২৭২ জনের। এছাড়া এদিন বিশ্বে করোনা থেকে সুস্থ হয়েছেন ৪ লাখ ৮৪ হাজার ৪৭৬ জন।

করোনা মহামারি শুরুর পর থেকে এ রোগে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হালনাগাদ সংখ্যা প্রকাশকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার্স সূত্রে শনিবার এসব তথ্য জানা গেছে।

শুক্রবার দৈনিক সংক্রমণের হিসেবে বিশ্বে শীর্ষে ছিল যুক্তরাষ্ট্র, আর এদিন কোভিডজনিত অসুস্থতায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে তাইওয়ানে।

ওয়ার্ল্ডোমিটার্সের তথ্যানুযায়ী, যুক্তরাষ্ট্রে শুক্রবার করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ৯৩ হাজার ৮৬২ জন এবং কোভিডজনিত অসুস্থতায় মৃত্যু হয়েছে ২০৫ জনের। একই সময়ে তাইওয়ানে কোভিডজনিত অসুস্থতায় মারা গেছেন ২১৩ জন এবং করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ৬৮ হাজার ৩৪৭ জন।

এদিকে মহামারির দুই বছরে বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৫৩ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৮৪৬ জন এবং কোভিডজনিত অসুস্থতায় মৃত্যু হয়েছে ৬৬ লাখ ২৯ হাজার ৬৬০ জন।

এছাড়া এ সময়সীমার মধ্যে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন ৫১ কোটি ২২ লাখ ৯৪ হাজার ২৯২ জন।

যুক্তরাষ্ট্র ও তাইওয়ান ব্যতীত বিশ্বে শুক্রবার করোনায় সংক্রমণ-মৃত্যুর উচ্চহারের দেশগুলো হলো- জার্মানি (নতুন আক্রান্ত ৭৪ হাজার ৯০৮ জন, মৃত ১০৬ জন), ব্রাজিল (নতুন আক্রান্ত ৫৬ হাজার ৪৯১ জন, মৃত ১৫৮ জন), অস্ট্রেলিয়া (নতুন আক্রান্ত ৩০ হাজার ১০ জন, মৃত ৩৮ জন), রাশিয়া (মৃত ৭০ জন, নতুন আক্রান্ত ৩ হাজার ৬৭৮ জন)।

বর্তমানে বিশ্বে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ২ কোটি ১০ লাখ ৬৭ হাজার ৮৯৪ জন। এ রোগীদের মধ্যে করোনার মৃদু উপসর্গ বহন করছেন ২ কোটি ১০ লাখ ৩১ হাজার ১৯১ জন এবং গুরুতর অসুস্থ আছেন ৩৬ হাজার ৭০৩ জন।

চীনের হুবেই প্রদেশের উহানে ২০১৯ সালের ডিসেম্বরে বিশ্বের প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়। করোনায় প্রথম মৃত্যু চীনেই ঘটেছিল।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

“নরসিংদীতে নিয়োগ পরীক্ষা উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

একদিনে আক্রান্ত ৫ লক্ষাধিক, মৃত্যু ১২ শ’র ওপর

আপডেট টাইম : ০৮:৫৫:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুন ২০২২