ঢাকা ০৪:৫৫ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শারদীয় দুর্গোৎসবের ছুটিতে যাত্রীদের নিরাপত্তায় থাকছে ৩৫ মোবাইল কোর্ট : নৌপরিবহন প্রতিমন্ত্রী রাঙ্গামাটিতে উন্নয়ন প্রকল্পের লার্নিং শেয়ারিং কর্মশালা এবং সমন্বয় সভা সুনামগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স ধামইরহাটে নানা আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত সরকার প্রধান হিসেবে প্রত্যেকের প্রাপ্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী অনলাইন বিজ্ঞাপনে বিদেশে পাঠানোর প্রলোভন, আরিফের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ সিনেমা হলের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী সিরাজগঞ্জের রায়গঞ্জে ভূইয়া গাঁতী ইউনিয়ন নামে নতুন ইউনিয়ন গঠন হতে যাচ্ছে রাশিয়া-ইউক্রেনের জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধে ট্রাম্পের আহ্বানে বার্নহামের সমর্থন ‎বিরামপুরে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

দোকানে ঢুকে গেল বেপোরোয়া বাস, আহত ১০

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় দ্রুতগতির একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাঁচটি দোকানে ঢুকে পড়ার ঘটনা ঘটেছে। এতে ১০জন আহত হয়েছে বলে জানা গেছে। পরে কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে আহতদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

বৃহস্পতিবার (৩০ জুন) বিকেলে ৫টায় বসুরহাট-কবিরহাট সড়কের সিরাজপুর ইউনিয়নে লোহারপোল বাজারের জিরো পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে।

দুর্ঘটনার সংবাদ পেয়ে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্ত (ইউএনও) মো. মেজবা উল আলম ভূঁইয়া ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাদেকুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।

স্থানীয়রা জানায়, বিকেলে কবিরহাট থেকে বসুরহাটগামী আল আকিব নামের বসুরহাট সুপার সার্ভিসের বাস (ঢাকা মেট্রো-জ-১৪-০৩৭৪) দ্রুতবেগে আসছিল। লোহারপোল বাজারে অতিক্রম করার আগেই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের সঙ্গে একটি মার্কেটের পাঁচটি দোকানের ভেতর সরাসরি ঢুকে পড়ে।

এতে মালেক ষ্টোর, ওয়াহিদ ষ্টোর, লিটন ষ্টোর, সোহাগ ষ্টোর ও জননী বেডিং ব্যাপক ক্ষতিগ্রস্ত ও দুমড়ে-মুচড়ে যায়। এ সময় দোকানগুলোতে থাকা ব্যবসায়ী লিটন (৩৫), মিলন (২০), সিরাজ (৪৫), বেলাল (৪৪), আবদুস ছোবান (৭০) ও পথচারীসহ কমপক্ষে ১০জন আহত হয়েছে। গুরুতর আহত ব্যবসায়ী লিটনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে এবং অন্যান্যদেরকে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাদেকুর রহমান বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনা কবলিত বাসটি পুলিশ হেফাজতে নেয়া হয়ে। বাসের চালক, হেলপার দুর্ঘটনার পর পরই পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

শারদীয় দুর্গোৎসবের ছুটিতে যাত্রীদের নিরাপত্তায় থাকছে ৩৫ মোবাইল কোর্ট : নৌপরিবহন প্রতিমন্ত্রী

দোকানে ঢুকে গেল বেপোরোয়া বাস, আহত ১০

আপডেট টাইম : ০৮:৩৪:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১ জুলাই ২০২২