ঢাকা ০৩:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
“নরসিংদীতে নিয়োগ পরীক্ষা উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত মোহাম্মদপুরে ফ্ল্যাট ভাড়ার বিজ্ঞাপনের আড়ালে প্রতারণা! নারীকে নির্যাতন, স্বর্ণালংকার লুট ও প্রাণনাশের হুমকির অভিযোগ পুলিশে নতুন ১৪ হাজার পদ অনুমোদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্বালানি সংকট নিরসনে বায়োগ্যাস পল্লী গড়ার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর জীবাশ্ম জ্বালানি নিয়ে মতবিরোধ, বাড়তি দিনে গড়ালো কপ৩১ সম্মেলন কওমী ইয়ুথ ক্লাবের সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির সদস্য মনোনীত হলেন মাওলানা সালমান আহমদ সুজন কৃষি প্রক্রিয়াজাত শিল্প বিষয়ে গণমাধ্যমকর্মীদের দক্ষতা উন্নয়ন কর্মশালা কুড়িগ্রাম ভিতরবন্দ মহাবিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি উলিপুরে আদর্শ প্রজন্ম গড়ার প্রত্যয়ে এগিয়ে যাচ্ছে অর্জুনডারা কেরামতিয়া মাদরাসা শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত

বিশ্বে একদিনে করোনায় সাত লাখের বেশি সংক্রমণ

সারাবিশ্বে গত ২৪ ঘণ্টায় সাত লাখ ১৭ হাজার ৯১৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আর করোনায় সংক্রমিত হয়ে মারা গেছেন ১ হাজার ৩৩৭ জন। এ সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন ৪ লাখ ৫ হাজার ৯৫২ জন।

শনিবার সকালে বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হালনাগাদ প্রকাশকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার্স থেকে এ তথ্য পাওয়া গেছে।

ওয়েবসাইটটির তথ্য অনুযায়ী, দৈনিক করোনা সংক্রমণের হিসাবে শীর্ষে ছিল ফ্রান্স। দেশটিতে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ১ লাখ ২৫ হাজার ৬৬ জন এবং করোনায় মারা গেছেন ৫২ জন।

একইদিনে কোভিডজনিত অসুস্থতায় সর্বোচ্চ মৃত্যু হয়েছে ব্রাজিলে। দেশটিতে করোনা সংক্রমিত হয়ে মারা যান ২৯৮ জন এবং করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ৭৫ হাজার ৭৪৯ জন।

গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে ১ লাখ ২ হাজার ৫৪৯ জন নতুন আক্রান্ত হয়েছেন। এ সময় করোনা সংক্রমণে মারা গেছেন ২৮১ জন। ইতালিতে নতুন আক্রান্ত হয়েছেন ৮৬ হাজার ৩৩৪ জন এবং মারা গেছেন ৭২ জন। তাইওয়ানে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১২১ জন এবং নতুন আক্রান্ত হয়েছেন ৩৫ হাজার ৮০০ জন। গত ২৪ ঘণ্টায় যুক্তরাজ্যে করোনায় মারা গেছেন ৮৭ জন এবং নতুন করে আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৭২০ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে বিশ্বের প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়। করোনায় প্রথম মৃত্যুর ঘটনাটিও ঘটে চীনে। পরে দ্রুতগতিতে বিভিন্ন দেশে ভাইরাসটি ছড়িয়ে পড়লে ২০২০ সালের ২০ জানুয়ারি সারাবিশ্বে জরুরি অবস্থা জারি করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। জরুরি অবস্থার পর কোনো উন্নতি না ঘটায় ঐ বছরের ১১ মার্চ করোনাকে মহামারি হিসেবে ঘোষণা করে ডব্লিউএইচও।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

“নরসিংদীতে নিয়োগ পরীক্ষা উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

বিশ্বে একদিনে করোনায় সাত লাখের বেশি সংক্রমণ

আপডেট টাইম : ০৯:১৯:১৭ পূর্বাহ্ন, শনিবার, ২ জুলাই ২০২২