ঢাকা ০৪:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
“নরসিংদীতে নিয়োগ পরীক্ষা উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত মোহাম্মদপুরে ফ্ল্যাট ভাড়ার বিজ্ঞাপনের আড়ালে প্রতারণা! নারীকে নির্যাতন, স্বর্ণালংকার লুট ও প্রাণনাশের হুমকির অভিযোগ পুলিশে নতুন ১৪ হাজার পদ অনুমোদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্বালানি সংকট নিরসনে বায়োগ্যাস পল্লী গড়ার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর জীবাশ্ম জ্বালানি নিয়ে মতবিরোধ, বাড়তি দিনে গড়ালো কপ৩১ সম্মেলন কওমী ইয়ুথ ক্লাবের সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির সদস্য মনোনীত হলেন মাওলানা সালমান আহমদ সুজন কৃষি প্রক্রিয়াজাত শিল্প বিষয়ে গণমাধ্যমকর্মীদের দক্ষতা উন্নয়ন কর্মশালা কুড়িগ্রাম ভিতরবন্দ মহাবিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি উলিপুরে আদর্শ প্রজন্ম গড়ার প্রত্যয়ে এগিয়ে যাচ্ছে অর্জুনডারা কেরামতিয়া মাদরাসা শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত

ধূমপান করায় ষষ্ঠ শ্রেণির ৩ শিক্ষার্থী বহিষ্কার

ধূমপান করার অভিযোগে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুলের ষষ্ঠ শ্রেণির তিন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ জুলাই) বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল মালেক সই করা এক নোটিশে এ তথ্য জানানো হয়। সেই নোটিশে উল্লেখ করা হয় ওই তিন শিক্ষার্থী ধূমপান করেছে ও তা প্রমাণিত হওয়ায় তাদের বহিষ্কার করা হয়।

অনেকেই বলছেন, অভিযুক্ত ওই শিক্ষার্থীদের বোঝানো উচিত ছিল। এভাবে প্রকাশ্যে নোটিশ তাদের মানসিকভাবে অনেকটাই বিপর্যস্ত করবে। প্রয়োজনে তাদের অভিভাবকদের জানানো উচিত ছিলো।

নোটিশে বলা হয়, বিজ্ঞপ্তি নম্বর ৩১ এর অনুচ্ছেদ ৩ এর সিদ্ধান্ত মোতাবেক ওই তিন শিক্ষার্থী ধূমপান করায় এবং বিষয়টি প্রমাণিত হওয়ায় তাদের শ্রেণি কার্যক্রম থেকে বহিষ্কার করা হলো।

নোটিশে আরো বলা হয়, ভবিষ্যতে সংশোধন হলে অভিভাবকের স্বীকারোক্তি সাপেক্ষে এবং বিদ্যালয়ের কর্তৃপক্ষের কাছে সত্য বলে প্রতীয়মান হলে শ্রেণিতে পাঠদানের বিষয়টি বিবেচনা করা হবে।

এ বিষয়ে শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক সাইফুল মালেক বলেন, ওই তিন শিক্ষার্থী ধূমপান করায় তাদের বহিষ্কার করা হয়েছে। তবে শিক্ষার্থীদের একান্তে বোঝানো হয়েছিলো কিনা এমন প্রশ্নে কোনো উত্তর না দিয়ে ফোন কেটে দেন।

এ বিষয়ে জেলা শিক্ষা কর্মকর্তা আবদুর রশিদের বলেন, বিষয়টি জানা নেই। শিক্ষার্থীদের বহিষ্কারের বিষয়টি খোঁজ নিবেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

“নরসিংদীতে নিয়োগ পরীক্ষা উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

ধূমপান করায় ষষ্ঠ শ্রেণির ৩ শিক্ষার্থী বহিষ্কার

আপডেট টাইম : ০৮:৩১:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ জুলাই ২০২২