ঢাকা ০৪:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঐক্যের আহ্বান এনসিপির, বিএনপির বিরুদ্ধে অঙ্গীকার ভঙ্গের অভিযোগ তুলছেন নাহিদ ইসলাম রাঙ্গামাটিতে সৌরশক্তি চালিত হিমাগার নির্মাণে চুক্তি স্বাক্ষর বাংলাদেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে আওয়ামী লীগের অপচেষ্টার প্রতিবাদে কালীগঞ্জে বিক্ষোভ মিছিল ডেঙ্গুতে আরও ২ জনের মৃ/ত্যু পঞ্চগড় সীমান্তে ২ মা/দক কারবারি আ/টক ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ইস্কাফ সিরাপ ও বিদেশী মদ জব্দ সারাদেশ ব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছা সেবক দলের বিক্ষোভ মিছিল একের পর এক গান প্রকাশ, স্বপ্নপূরণের পথে গীতিকার সাহাবুর শাহ কেরানীগঞ্জে এসআই আব্দুর রহিমের বিরুদ্ধে অসদাচরণ ও হয়রানির অভিযোগ শাহজালাল বিমানবন্দরের কার্গো এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় ৭ বছরের শিশুকন্যা আহত

দেশে দেশে করোনার তাণ্ডব, আরও ২৩১৫ প্রাণহানি

করোনাভাইরাসে বিশ্বে গত ২৪ ঘণ্টায় আরও ২ হাজার ৩১৫ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ আগস্ট) করোনা সংক্রমণ, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (১১ আগস্ট) সকাল সাড়ে ৭টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৪ লাখ ৪২ হাজার ৫০৮ জনে।

একই সময়ের মধ্যে ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন ৮ লাখ ১৯ হাজার ৭৭৬ জন। এতে মহামারি শুরু থেকে এখন পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৯ কোটি ১১ লাখ ৭৬ হাজার ৮১১ জনে।

গত ২৪ ঘণ্টায় বিশ্বে সবচেয়ে বেশি করোনা শনাক্ত হয়েছে জাপানে। এ সময়ের মধ্যে দেশটিতে শনাক্ত হয়েছে ১ লাখ ৭২ হাজার ৯৯৮ জনের। মারা গেছেন ১৬২ জন।

এ ছাড়া দক্ষিণ কোরিয়াতেও করোনার রেকর্ড সংক্রমণ বাড়ছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় শনাক্ত হয়েছেন ১ লাখ ৪৯ হাজার ৮১৯ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে ভয়ংকর অবস্থা যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছেন ৫৯ কোটি ১১ লাখ ৭৬ হাজার ৮১১ জন। বিপরীতে মারা গেছেন ৬৪ লাখ ৪২ হাজার ৫০৮ জন।

এ ছাড়া বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতে করোনা শনাক্ত হয়েছেন ৪৪ কোটি ১ লাখ ৯০ হাজার ৬৯৭ জন, মারা গেছেন ৫ লাখ ২৬ হাজার ৮২৬ জন।

চীনের উহানে ২০১৯ সালের ডিসেম্বরে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর খুব দ্রুত ভাইরাসটি বিশ্বের সর্বত্রই ছড়িয়ে পড়ে। ২০২০ সালের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। একই বছরের ১১ মার্চ ডব্লিউএইচও করোনাকে ‘মহামারি’ হিসেবে ঘোষণা করে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ঐক্যের আহ্বান এনসিপির, বিএনপির বিরুদ্ধে অঙ্গীকার ভঙ্গের অভিযোগ তুলছেন নাহিদ ইসলাম

দেশে দেশে করোনার তাণ্ডব, আরও ২৩১৫ প্রাণহানি

আপডেট টাইম : ০৮:১৯:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ অগাস্ট ২০২২