ঢাকা ০৪:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঐক্যের আহ্বান এনসিপির, বিএনপির বিরুদ্ধে অঙ্গীকার ভঙ্গের অভিযোগ তুলছেন নাহিদ ইসলাম রাঙ্গামাটিতে সৌরশক্তি চালিত হিমাগার নির্মাণে চুক্তি স্বাক্ষর বাংলাদেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে আওয়ামী লীগের অপচেষ্টার প্রতিবাদে কালীগঞ্জে বিক্ষোভ মিছিল ডেঙ্গুতে আরও ২ জনের মৃ/ত্যু পঞ্চগড় সীমান্তে ২ মা/দক কারবারি আ/টক ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ইস্কাফ সিরাপ ও বিদেশী মদ জব্দ সারাদেশ ব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছা সেবক দলের বিক্ষোভ মিছিল একের পর এক গান প্রকাশ, স্বপ্নপূরণের পথে গীতিকার সাহাবুর শাহ কেরানীগঞ্জে এসআই আব্দুর রহিমের বিরুদ্ধে অসদাচরণ ও হয়রানির অভিযোগ শাহজালাল বিমানবন্দরের কার্গো এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় ৭ বছরের শিশুকন্যা আহত

স্কুলেও দেওয়া হবে শিশুদের টিকা: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনামন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের করোনাভাইরাসের টিকা ২৫ আগস্ট থেকে পুরোদমে দেশের সিটি কর্পোরেশন এলাকায় শুরু হবে। পর্যায়ক্রমে তা সারাদেশেই দেওয়া হবে। স্কুলগুলোতে টিকা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। নিবন্ধন ছাড়া কেউ টিকা নিতে পারবে না।

শনিবার দুপুরে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নবজাতকের বিশেষায়িত সেবাকেন্দ্রর (স্ক্যানো) উদ্বোধনের সময় এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ৪ কোটি মানুষ বুস্টার ডোজ নিয়েছেন। ৯০ লাখ মানুষ কোভিডের দ্বিতীয় ডোজ টিকা নেননি। দেশের করোনাভাইরাস পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। মৃত্যুর হার শূন্যে এবং আক্রান্তের হার ৪ শতাংশের নিচে। অনেকে টিকার প্রথম ডোজই নেননি। প্রথম ডোজ নিলেও দ্বিতীয় ডোজ টিকা নেননি ৯০ লাখ মানুষ।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের করোনাভাইরাসের টিকা ২৫ আগস্ট থেকে পুরোদমে দেশের সিটি করপোরেশন এলাকায় শুরু হবে। পর্যায়ক্রমে তা সারাদেশেই দেওয়া হবে। স্কুলগুলোতে টিকা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। নিবন্ধন ছাড়া কেউ টিকা নিতে পারবে না।

স্ক্যানো সম্পর্কে জাহিদ মালেক বলেন, অনেক নবজাতক অপরিপক্ব অথবা অল্প ওজন নিয়ে জন্মায়। সেই নবজাতকদের জন্য বিশেষ একটি ব্যবস্থা হলো স্ক্যানো। শিশুদের এখানে রাখা হয়; এতে তাদের জীবন রক্ষা পায়। সেই পরিপ্রেক্ষিতে মানিকগঞ্জ সদর হাসপাতালে ১৫ শয্যাবিশিষ্ট নবজাতকদের জন্য বিশেষায়িত সেবাকেন্দ্র স্থাপন করা হয়েছে।

মন্ত্রী বলেন, আমাদের দেশে প্রতি হাজারে প্রায় ৩০ থেকে ৩২ জন শিশু মৃত্যুবরণ করে। এসডিজি লক্ষ্য অর্জনের জন্য আমাদের শিশু মৃত্যুর হার কমিয়ে আনতে হবে। সে ধারাবাহিকতায় সারাদেশে ৪০ থেকে ৫০টি হাসপাতালে বিশেষায়িত এই সেবাকেন্দ্র স্থাপন করা হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ঐক্যের আহ্বান এনসিপির, বিএনপির বিরুদ্ধে অঙ্গীকার ভঙ্গের অভিযোগ তুলছেন নাহিদ ইসলাম

স্কুলেও দেওয়া হবে শিশুদের টিকা: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট টাইম : ০৭:৪৬:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১৪ অগাস্ট ২০২২