ঢাকা ১০:০৩ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
“নরসিংদীতে নিয়োগ পরীক্ষা উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত মোহাম্মদপুরে ফ্ল্যাট ভাড়ার বিজ্ঞাপনের আড়ালে প্রতারণা! নারীকে নির্যাতন, স্বর্ণালংকার লুট ও প্রাণনাশের হুমকির অভিযোগ পুলিশে নতুন ১৪ হাজার পদ অনুমোদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্বালানি সংকট নিরসনে বায়োগ্যাস পল্লী গড়ার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর জীবাশ্ম জ্বালানি নিয়ে মতবিরোধ, বাড়তি দিনে গড়ালো কপ৩১ সম্মেলন কওমী ইয়ুথ ক্লাবের সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির সদস্য মনোনীত হলেন মাওলানা সালমান আহমদ সুজন কৃষি প্রক্রিয়াজাত শিল্প বিষয়ে গণমাধ্যমকর্মীদের দক্ষতা উন্নয়ন কর্মশালা কুড়িগ্রাম ভিতরবন্দ মহাবিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি উলিপুরে আদর্শ প্রজন্ম গড়ার প্রত্যয়ে এগিয়ে যাচ্ছে অর্জুনডারা কেরামতিয়া মাদরাসা শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত

আমারে কাবু করিয়া লাশ বানাইলি, ভাল থাক বেইমান’

নিজের ফেসবুক আইডিতে সুদের ব্যবসায়ীদের নাম লিখে পোস্ট দিয়ে আত্মহত্যা করেছেন ৩৫ বছর বয়সী ফয়সাল আহমেদ সৌরভ।

বৃহস্পতিবার রাত ৯টার দিকে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বালিজুরী ইউনিয়নের পাতারী গ্রামে এ ঘটনা ঘটে। ফয়সাল একই গ্রামের বাসিন্দা।

ফেসবুক পোস্টে ফয়সাল লিখেছেন, ‘আমি গলায় দড়ি দিলাম তোই রফিকের লাগি, তোই আমারে কাবু করিয়া লাশ বানাইলি, তোই ভাল থাক বেইমান। সফিকের কাছ থেকে এক লাখ টাকা আনছিলাম সুদে। তিন লাখ টাকা সুদ দিয়েও সাড়ে তিন লক্ষ এখনও পায়।’

তিনি আরো লিখেন, ‘এই রফিক আর সফিকের লাগি আত্মহত্যা করলাম, ভাল থাক আমার পরিবার। মা ফাইজা আমায় ক্ষমা করো। মা-বাবা, ভাই-বোন তোমারা ক্ষমা করিয়। বউ তোমাকে কিছু বলার নাই।’

ইতি

এক কাপুরুষ!!!

লেখাটি পরিবারের সদস্যদের চোখেপড়া মাত্রই ফয়সালকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে রক্তি নদীর পাশে গলায় রশি দিয়ে গাছে ঝুলে আত্মহত্যা করতে চাইলে তাকে উদ্ধার করে বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

তাহিরপুর থানার ওসি (তদন্ত) মো. সুহেল রানা বলেন, ফেসবুকে পোস্ট দিয়ে এক যুবক আত্মহত্যা করেছেন। তবে এ বিষয়ে থানায় এখনো কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

“নরসিংদীতে নিয়োগ পরীক্ষা উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

আমারে কাবু করিয়া লাশ বানাইলি, ভাল থাক বেইমান’

আপডেট টাইম : ০৮:৫৯:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ অগাস্ট ২০২২