ঢাকা ১০:০১ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
“নরসিংদীতে নিয়োগ পরীক্ষা উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত মোহাম্মদপুরে ফ্ল্যাট ভাড়ার বিজ্ঞাপনের আড়ালে প্রতারণা! নারীকে নির্যাতন, স্বর্ণালংকার লুট ও প্রাণনাশের হুমকির অভিযোগ পুলিশে নতুন ১৪ হাজার পদ অনুমোদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্বালানি সংকট নিরসনে বায়োগ্যাস পল্লী গড়ার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর জীবাশ্ম জ্বালানি নিয়ে মতবিরোধ, বাড়তি দিনে গড়ালো কপ৩১ সম্মেলন কওমী ইয়ুথ ক্লাবের সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির সদস্য মনোনীত হলেন মাওলানা সালমান আহমদ সুজন কৃষি প্রক্রিয়াজাত শিল্প বিষয়ে গণমাধ্যমকর্মীদের দক্ষতা উন্নয়ন কর্মশালা কুড়িগ্রাম ভিতরবন্দ মহাবিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি উলিপুরে আদর্শ প্রজন্ম গড়ার প্রত্যয়ে এগিয়ে যাচ্ছে অর্জুনডারা কেরামতিয়া মাদরাসা শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত

সালিশে প্রতিপক্ষকে পিটিয়ে হত্যা

হবিগঞ্জের বানিয়াচংয়ে সালিশ বৈঠকে নেওয়াজ আলী নামে ৫০ বছর বয়সী এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মক্রমপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নেওয়াজ একই গ্রামের মন্নর আলীর ছেলে।

স্থানীয়রা জানায়, হাওরে পানি সেচের পাওনা টাকা নিয়ে বেশ কিছুদিন ধরে মক্রমপুর গ্রামের সঞ্জব আলীর ছেলে ইউসুফের সঙ্গে নেওয়াজের বিরোধ চলছিল। এ নিয়ে শনিবার সন্ধ্যায় সালিশের আয়োজন করা হয়। সালিশেই কথা-কাটাকাটির একপর্যায়ে হাতাহাতি ও মারামারিতে জড়িয়ে পড়ে উভয়পক্ষ।

এতে আহত হন নেওয়াজ। পরে তাকে জেলা সদর আধুনিক হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বানিয়াচং থানার ওসি অজয় চন্দ্র দেব জানান, মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে নিহতের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

“নরসিংদীতে নিয়োগ পরীক্ষা উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

সালিশে প্রতিপক্ষকে পিটিয়ে হত্যা

আপডেট টাইম : ০৭:৫৭:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১১ সেপ্টেম্বর ২০২২