ঢাকা ০১:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঐক্যের আহ্বান এনসিপির, বিএনপির বিরুদ্ধে অঙ্গীকার ভঙ্গের অভিযোগ তুলছেন নাহিদ ইসলাম রাঙ্গামাটিতে সৌরশক্তি চালিত হিমাগার নির্মাণে চুক্তি স্বাক্ষর বাংলাদেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে আওয়ামী লীগের অপচেষ্টার প্রতিবাদে কালীগঞ্জে বিক্ষোভ মিছিল ডেঙ্গুতে আরও ২ জনের মৃ/ত্যু পঞ্চগড় সীমান্তে ২ মা/দক কারবারি আ/টক ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ইস্কাফ সিরাপ ও বিদেশী মদ জব্দ সারাদেশ ব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছা সেবক দলের বিক্ষোভ মিছিল একের পর এক গান প্রকাশ, স্বপ্নপূরণের পথে গীতিকার সাহাবুর শাহ কেরানীগঞ্জে এসআই আব্দুর রহিমের বিরুদ্ধে অসদাচরণ ও হয়রানির অভিযোগ শাহজালাল বিমানবন্দরের কার্গো এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় ৭ বছরের শিশুকন্যা আহত

শাবিপ্রবিতে চলছে ১০ দিনব্যাপী কিনের বইমেলা

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ১০ দিনব্যাপী বইমেলার আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন ‘কিন’। বিশ্ববিদ্যালয়ের অর্জুনতলায় প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত (শুক্রবার ও শনিবার বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত) বইমেলা চলবে।

রোববার (৬ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের অর্জুনতলায় এ বই উৎসবের উদ্বোধন করেন বাংলা একাডেমির সাহিত্য পুরস্কার প্রাপ্ত, খ্যাতিমান লেখক, অনুবাদক ও সাহিত্য বিশ্লেষক সুরেশ রঞ্জন বসাক।

এ সময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক আমেনা পারভীন, প্রক্টর ইশরাত ইবনে ইসমাইল, কিনের উপদেষ্টা অধ্যাপক ড. জায়েদা শারমিন, অধ্যাপক হিমাদ্রি শেখর রায়, অধ্যাপক ড. হোসাইন আল মামুন, অধ্যাপক ড. ফারজানা সিদ্দীকা রনি, অধ্যাপক ড. নারায়ণ সাহা, সংগঠনটির সভাপতি ইফরাতুল হাসান রাহিম ও বই উৎসবের আহ্বায়ক মাধুর্য চাকমাসহ সংগঠনের অন্য সদস্যরা।

জানা যায়, দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের সহকারী প্রশাসনিক কর্মকর্তা আব্দুল হামীদের শিশু সন্তান আহমেদ হুসাইন আল মোস্তফা ‘বাইল্যাটারাল প্রোফাউন্ড হিয়ারিং লস’ রোগে আক্রান্ত। তার দুই কানের শ্রবণশক্তি শূন্য হওয়ায় বর্তমানে উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাইয়ের সিএমসি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। শিশুটির চিকিৎসায় সহযোগিতায় এ বইমেলার আয়োজন করা হয়। বইমেলা থেকে প্রাপ্ত অর্থ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন সংগঠনটির সভাপতি ইফরাতুল হাসান রাহিম।

এবারের বই উৎসব ভাষা সৈনিক ও শিক্ষাবিদ প্রতিভা মুৎসুদ্দিকে উৎসর্গ করা হয়েছে।

এবারের বইমেলায় অংশগ্রহণ করেছে অন্যপ্রকাশ, আগামী পাবলিকেশন, অন্বেষা পাবলিকেশন, বাতিঘর ও অনলাইন প্রকাশনী রকমারি ডটকমসহ ২০টি প্রকাশনী।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ঐক্যের আহ্বান এনসিপির, বিএনপির বিরুদ্ধে অঙ্গীকার ভঙ্গের অভিযোগ তুলছেন নাহিদ ইসলাম

শাবিপ্রবিতে চলছে ১০ দিনব্যাপী কিনের বইমেলা

আপডেট টাইম : ০৮:১২:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ নভেম্বর ২০২২