ঢাকা ১০:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঐক্যের আহ্বান এনসিপির, বিএনপির বিরুদ্ধে অঙ্গীকার ভঙ্গের অভিযোগ তুলছেন নাহিদ ইসলাম রাঙ্গামাটিতে সৌরশক্তি চালিত হিমাগার নির্মাণে চুক্তি স্বাক্ষর বাংলাদেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে আওয়ামী লীগের অপচেষ্টার প্রতিবাদে কালীগঞ্জে বিক্ষোভ মিছিল ডেঙ্গুতে আরও ২ জনের মৃ/ত্যু পঞ্চগড় সীমান্তে ২ মা/দক কারবারি আ/টক ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ইস্কাফ সিরাপ ও বিদেশী মদ জব্দ সারাদেশ ব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছা সেবক দলের বিক্ষোভ মিছিল একের পর এক গান প্রকাশ, স্বপ্নপূরণের পথে গীতিকার সাহাবুর শাহ কেরানীগঞ্জে এসআই আব্দুর রহিমের বিরুদ্ধে অসদাচরণ ও হয়রানির অভিযোগ শাহজালাল বিমানবন্দরের কার্গো এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় ৭ বছরের শিশুকন্যা আহত

দাম্পত্যে ঝগড়ার পর যা অবশ্যই করা উচিত

দাম্পত্যে রোমান্স থাকবে আর ঝগড়া থাকবে না? তাতো হয় না। তাছাড়া ভিন্ন পরিবেশে বেড়ে ওঠা দুইজন প্রাপ্তবয়স্ক একসঙ্গে থাকলে মতান্তর বা মনান্তর হবেই।  তা সে যতই সুখের সংসার হোক না কেন। দাম্পত্যে ঝগড়া বা দাম্পত্যবিবাদ খুবই স্বাভাবিক। তবে অতিরিক্ত ঝগড়ায় কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তাই এ বার স্বামী বা স্ত্রীর সঙ্গে ঝগড়া হওয়ার পর কিছু নিয়ম মেনে চলুন। তাহলে সম্পর্কের স্বাস্থ্যকর দিক বজায় থাকবে।

>> মনোবিদদের পরামর্শ হলো, ঝগড়ার পর পরিস্থিতি থিতিয়ে গেলে ঠান্ডা মাথায় কথা বলতে হবে স্বামী এবং স্ত্রীকে। তাহলেই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সমাধানসূত্র বেরিয়ে আসবে।

>>ঝগড়ার পর মুখোমুখি বসুন। তখন আর একে অন্যের দোষ খুঁজতে যাবেন না। বরং ছিদ্রান্বেষণ না করে বলুন ঝগড়ার সময় আপনার কতটা খারাপ লাগে। জীবনসঙ্গীর থেকে উত্তপ্ত ব্যবহারে আপনি কতটা আহত হন মানসিকভাবে।

>> আত্মকেন্দ্রিক হবেন না। সঙ্গীর কথা শুনুন। তিনি কী বলতে চাইছেন, সেটাও বুঝুন। শুধু নিজের দাবি নিয়ে সোচ্চার হলে কিন্তু সমস্যার সামাধন হবে না।

>> একে অন্যকে দায়িত্ব দিন৷ যাতে পরের বার কথাকাটাকাটি বা মনোমালিন্য হলে উত্তপ্ত পরিবেশ তৈরি হওয়ার আগেই যেন স্বামী ও স্ত্রী একে অন্যকে সতর্ক করে দেন। আগের তিক্ত অভিজ্ঞতা মনে করিয়ে বলে দেন এ বার থামতে হবে।

>> অনিচ্ছা সত্ত্বেও কোনো ভুল করে ফেললে তার দায়িত্ব এড়িয়ে যাবেন না। স্বীকার করুন আপনারই ভুল ছিল। এতে পারষ্পরিক দ্বন্দ্ব দূর হবে। দেখবেন, আপনি ভুল স্বীকার করে অনুতপ্ত হলে সঙ্গীও সে পথ অনুসরণ করবেন।

>> ঝগড়ার সময় যখন মাথা গরম থাকবে, ভুলেও কোনো সিদ্ধান্ত নিয়ে বসবেন না। পরে মনমেজাজ স্থির হলে ভেবে দেখুন। দেখবেন তখন অনেক কিছুই স্বচ্ছ হয়ে গিয়েছে। আর আগের মতো মনে হচ্ছে না।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ঐক্যের আহ্বান এনসিপির, বিএনপির বিরুদ্ধে অঙ্গীকার ভঙ্গের অভিযোগ তুলছেন নাহিদ ইসলাম

দাম্পত্যে ঝগড়ার পর যা অবশ্যই করা উচিত

আপডেট টাইম : ০৮:২৪:০০ পূর্বাহ্ন, বুধবার, ১৬ নভেম্বর ২০২২