ঢাকা ০৬:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঐক্যের আহ্বান এনসিপির, বিএনপির বিরুদ্ধে অঙ্গীকার ভঙ্গের অভিযোগ তুলছেন নাহিদ ইসলাম রাঙ্গামাটিতে সৌরশক্তি চালিত হিমাগার নির্মাণে চুক্তি স্বাক্ষর বাংলাদেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে আওয়ামী লীগের অপচেষ্টার প্রতিবাদে কালীগঞ্জে বিক্ষোভ মিছিল ডেঙ্গুতে আরও ২ জনের মৃ/ত্যু পঞ্চগড় সীমান্তে ২ মা/দক কারবারি আ/টক ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ইস্কাফ সিরাপ ও বিদেশী মদ জব্দ সারাদেশ ব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছা সেবক দলের বিক্ষোভ মিছিল একের পর এক গান প্রকাশ, স্বপ্নপূরণের পথে গীতিকার সাহাবুর শাহ কেরানীগঞ্জে এসআই আব্দুর রহিমের বিরুদ্ধে অসদাচরণ ও হয়রানির অভিযোগ শাহজালাল বিমানবন্দরের কার্গো এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় ৭ বছরের শিশুকন্যা আহত

৬৫ বছরের রেকর্ড তাপমাত্রায় পুড়ছে দিনাজপুর

তীব্র তাপদাহে পুড়ছে দেশ। গরমে প্রাণিজগতে নাভিশ্বাস উঠছে। মানুষের হাঁসফাঁস অবস্থা।দিনাজপুরসহ দেশের উত্তর জনপদে এ অবস্থা আরো প্রখর। প্রতিদিনই তা তীব্র হচ্ছে আরো। রোববার দিনাজপুরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। যা দিনাজপুরের গত ৬৫ বছরের মধ্যে সর্বোচ্চ।
দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণাগারের তথ্যমতে, চলতি মৌসুমে এ পর্যন্ত এটি সর্বোচ্চ তাপমাত্রা। আর ঢাকার আবহাওয়া অধিদফতরের কর্মকর্তারা বলছেন এটি দিনাজপুরে গত ৬৫ বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা।

দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, দিনাজপুরে রোববার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

তিনি বলেন, এ পর্যন্ত এটিই চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা। এর আগে গত ১ জুন দিনাজপুরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪১ ডিগ্রি সেলসিয়াস। দিনাজপুরসহ এ অঞ্চলে গত ১০ দিন থেকে ক্রমান্বয়ে বাড়তে শুরু করেছে তাপমাত্রা।

বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান বলেন, দিনাজপুরে যে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রোববার সেটি দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল। একই দিন দেশের দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় নীলফামারীর সৈয়দপুরে ৪০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

তিনি আরো বলেন, দিনাজপুরে রোববার গত ৬৫ বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এর আগে ১৯৫৮ সালের জুন মাসে দিনাজপুরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

এই আবহাওয়াবিদের দেয়া তথ্যমতে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করলে তাকে তীব্র তাপপ্রবাহ বলা হয়। দিনাজপুরে তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াসে উন্নীত হওয়ায় এ অঞ্চলের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। চলমান এ তাপপ্রবাহ আরও ৫ থেকে ৬ দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ঐক্যের আহ্বান এনসিপির, বিএনপির বিরুদ্ধে অঙ্গীকার ভঙ্গের অভিযোগ তুলছেন নাহিদ ইসলাম

৬৫ বছরের রেকর্ড তাপমাত্রায় পুড়ছে দিনাজপুর

আপডেট টাইম : ১১:৫৩:০৯ পূর্বাহ্ন, সোমবার, ৫ জুন ২০২৩