ঢাকা ০৫:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৫৭০০ টাকা দিতে চায় মালিকপক্ষ হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ৯ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত চায় সরকার, কীভাবে আনা হবে সিদ্ধান্ত পরে: প্রধানমন্ত্রী উপদেষ্টা পোশাকশ্রমিকদের মজুরি ২২ হাজারে শ্রমিক, ১৫ হাজার ৮০০ টাকায় মালিকপক্ষ স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারিতে হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জার্মানিতে গ্যাস লিকের ঘটনায় একই পরিবারের ৫ জনের মৃ/ত্যু বান্দরবানে রাজগুরু বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারিতে হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হলো দুবলার চরে রাশ উৎসব

বিদ্যুৎস্পৃষ্টে হাত হারানো শিশুকে দেড় কোটি টাকা ক্ষতিপূরণে রুল

ঢাকার ধামরাইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই হাত হারানো শিশু মো. শেখ সাদিকে এক কোটি ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেছেন হাইকোর্ট।

ঐ শিশুর বাবার আনা রিট পিটিশনের প্রাথমিক শুনানি নিয়ে মঙ্গলবার বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন।

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান ও পল্লী বিদ্যুৎ সমিতিসহ সংশ্লিষ্টদের এক সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল শেখ সাইফুজ্জামান।

আইনজীবী শিশির মনির আজ জানান, অষ্টম শ্রেণি পড়ুয়া সাদি গত বছরের ১৫ জুলাই ধানসিড়ি আবাসিক এলাকার পুকুরে গোসল করতে যায়। পুকুরে ঝাঁপ দেওয়ার সময় পানির ওপর ঝুলন্ত বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে তার দুই হাতে আগুন লাগে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে চিকিৎসক তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠান। তবে শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় সেখানকার চিকিৎসক সাদির দুই হাত কাঁধ থেকে কেটে ফেলেন।

এ ঘটনায় শেখ সাদির বাবা মো. জসীম উদ্দিন গত ২ মার্চ বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কাছে ক্ষতিপূরণ চেয়ে আবেদন করেন। তাতে সাড়া না পেয়ে গত ২ মে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড বরাবর ক্ষতিপূরণ চেয়ে লিগ্যাল নোটিশ পাঠান। এর জবাব না পেয়ে ৪ জুন হাইকোর্টে রিট পিটিশনটি দায়ের করা হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৫৭০০ টাকা দিতে চায় মালিকপক্ষ

বিদ্যুৎস্পৃষ্টে হাত হারানো শিশুকে দেড় কোটি টাকা ক্ষতিপূরণে রুল

আপডেট টাইম : ০২:৩৯:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুন ২০২৩