ঢাকা ০৯:২৯ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
“নরসিংদীতে নিয়োগ পরীক্ষা উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত মোহাম্মদপুরে ফ্ল্যাট ভাড়ার বিজ্ঞাপনের আড়ালে প্রতারণা! নারীকে নির্যাতন, স্বর্ণালংকার লুট ও প্রাণনাশের হুমকির অভিযোগ পুলিশে নতুন ১৪ হাজার পদ অনুমোদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্বালানি সংকট নিরসনে বায়োগ্যাস পল্লী গড়ার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর জীবাশ্ম জ্বালানি নিয়ে মতবিরোধ, বাড়তি দিনে গড়ালো কপ৩১ সম্মেলন কওমী ইয়ুথ ক্লাবের সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির সদস্য মনোনীত হলেন মাওলানা সালমান আহমদ সুজন কৃষি প্রক্রিয়াজাত শিল্প বিষয়ে গণমাধ্যমকর্মীদের দক্ষতা উন্নয়ন কর্মশালা কুড়িগ্রাম ভিতরবন্দ মহাবিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি উলিপুরে আদর্শ প্রজন্ম গড়ার প্রত্যয়ে এগিয়ে যাচ্ছে অর্জুনডারা কেরামতিয়া মাদরাসা শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত

এক মোমবাতি বিক্রি ৫ হাজার টাকা

ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া পৌর শহরের খড়মপুরের হযরত সৈয়দ আহমদ গেছুদারাজ কেল্লা শহীদ (রহ.) মাজার শরীফের শুরু হয়েছে সপ্তাহব্যাপী ওরস। ওরসকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থান থেকে সড়ক রেল ও নৌপথে অগনিত ভক্ত আশেকানরা এখানে জড়ো হয়েছেন। এবার ওরসে আসা ভক্ত আশেকানদের নজর বাড়ছে গাছ বাতি নামে মোমবাতি। একেকটি মোমবাতি বিক্রি হচ্ছে সাড়ে ৪ হাজার থেকে ৫ হাজার টাকায়। মোমবাতিটি উচ্চতা প্রায় ৪ ফুট। এর ওজন ১০ কেজির ওপর। এই মোমবাতি দেখতে দোকানে ভিড় করছেন অনেকেই।
সরেজমিনে মাজার সংলগ্ন মোমবাতির দোকানে গিয়ে দেখা যায়, ওরস উপলক্ষে নানা জাতের মোমবাতি তৈরি করে সাজিয়ে রেখেছেন দোকানিরা। যার যার মতো করে ওইসব মোমবাতি কিনে মাজারে জ্বালাচ্ছেন ভক্ত আশেকানরা।

মোমবাতি বিক্রেতা সিয়াম খাদেম জানান, এবার ওরস উপলক্ষে অন্যান্য মোমবাতি তৈরির পাশপাশি ২০টি বড় আকারের গাছ বাতি নামে মোমবাতি তৈরি করেছেন। একেকটি তৈরি করতে ২ ঘণ্টার বেশি সময় লেগে যায়। যার ওজন রয়েছে ১০ কেজির ওপর। এ পযর্ন্ত ১৬টি বিক্রি হয়েছে। প্রতি পিস মোমবাতি বিক্রি হয়েছে সাড়ে ৪ থেকে ৫ হাজার টাকায়।

নারায়ণগঞ্জ থেকে আসা আফজাল হোসেন বলেন, এতো বড় মোমবাতি কখনো দেখিনি। এই মাজারে এসে প্রথম দেখলাম।

গৃহিনী খোদেজা বেগম বলেন, প্রতি বছর ওরস উপলক্ষে মাজারে আসি। মনের আশা পূরণের জন্য এই মাজারে নিজ হাতে সব সময় মোমবাতি জ্বালাই। তাই এবারো বড় আকারের মোমবাতি কিনেছি জ্বালানো জন্য।

মাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম খাদেম মিন্টু বলেন, শাহপীর কেল্লা শহীদ (র.) সপ্তাহব্যাপী বার্ষিক ওরস মোবারক শুরু হয়েছে। ওরস মোবারকে কেন্দ্র করে সড়ক, রেল ও নৌপথে দেশের বিভিন্ন স্থান থেকে আসছেন অসংখ্য ভক্ত আশেকানরা।

তিনি আরো বলেন, ওরস চলাকালে মাজার জিয়ারত, কোরআন খানি, জিকির ও বয়ান হয়ে থাকে। বয়ানে দেশের প্রখ্যাত আলেমরা অংশ নেন।

আখাউড়া থানার ওসি আসাদুল ইসলাম বলেন, ওরস উদযাপনের লক্ষ্যে নিরাপত্তামূলক সব প্রস্তুতি নেয়া হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়মিত টহল দিচ্ছে। আশা করি নিরাপত্তার কোনো ঘাটতি হবে না।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

“নরসিংদীতে নিয়োগ পরীক্ষা উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

এক মোমবাতি বিক্রি ৫ হাজার টাকা

আপডেট টাইম : ০৫:২৩:০৬ অপরাহ্ন, সোমবার, ১৪ অগাস্ট ২০২৩