ঢাকা ০৮:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৬৪ জেলায় বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডারের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর ভেনেজুয়েলায় সংস্কারের উপায় খুঁজছেন মাচাদো গাজীপুরে শ্রমিকদের বাড়ী ভাড়া এক টাকাও বাড়ানো যাবে না,অনুরোধে মো মজিবুর রহমান এমপি হাঁসের মাংসের যত উপকারিতা সুখী দাম্পত্য গড়তে যে অভ্যাসগুলি জরুরি ছুটির দিনে বাড়ল স্বর্ণের দাম, ফের ভরি ২ লাখ ছুঁইছুঁই ‘শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ কর্মী গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার’ বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনাকে ফেরত আসতে হবে: তথ্যমন্ত্রী ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা নরসিংদীতে অনাগত সন্তানের পিতৃত্ব ও ন্যায় বিচারের দাবীতে রাইট প্রটেকশন এন্ড লিগ্যাল এইড ফাউন্ডেশনের সংবাদ সম্মেলন

অত্যাধুনিক অস্ত্র দিয়ে নতুন করে হামলা-গোলাগুলি উত্তপ্ত ভারতের মণিপুর

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে নতুন করে হামলা ও গোলাগুলির ঘটনা ঘটেছে। রাজ্যটির জিরিবাম জেলায় এই হামলা ও গোলাগুলির ঘটনা ঘটে। অবশ্য নতুন করে হওয়া এই সহিংসতায় কারও হতাহতের খবর পাওয়া যায়নি।

ভারতীয় বার্তাসংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে বুধবার (১৮ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম দ্য হিন্দু। সন্দেহভাজন হামলাকারীরা মণিপুরের জিরিবাম জেলার মংবুং মেইতেই গ্রামে নতুন করে আক্রমণ চালিয়েছে বলে পুলিশ বুধবার জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সন্দেহভাজন হামলাকারীরা মণিপুরের জিরিবাম জেলার মংবুং মেইতেই গ্রামে নতুন করে আক্রমণ চালিয়েছে বলে পুলিশ বুধবার জানিয়েছে।

পুলিশ জানিয়েছে, মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে হামলাকারীরা অত্যাধুনিক অস্ত্র দিয়ে বেশ কয়েক রাউন্ড গুলিবর্ষণ করে এবং ওই এলাকার গ্রাম স্বেচ্ছাসেবকদের প্রতিশোধ নেওয়ার প্ররোচনা দেয়।

তবে গুলি বিনিময়ের ঘটনায় কেউ হতাহত হয়নি বলেও জানিয়েছেন তারা।

একজন কর্মকর্তা বলেছেন, “পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে ছুটে যায় এবং রাত ৮টার দিকে গুলিবর্ষণ বন্ধ হয়।”

দ্য হিন্দু বলছে, কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং স্থানীয় গ্রামবাসীদের অভিযান পরিচালনা করার সময় নিরাপত্তা বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে বলে অন্য একজন কর্মকর্তা জানিয়েছেন।

গ্রামবাসীদের উদ্ধৃতি দিয়ে একজন পুলিশ কর্মকর্তা বলেছেন, “গত কয়েকদিনে গ্রামবাসীরা মংবুং মেইতেই গ্রামের ওপরে একাধিক ড্রোন উড়তে দেখেছেন।”

পুলিশের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, “সোমবার ইম্ফল পূর্ব জেলার চানুং এবং সি জুলেন গ্রামে অনুসন্ধান অভিযানের সময় নিরাপত্তা বাহিনী স্থানীয়ভাবে তৈরি সিঙ্গেল ব্যারেল, এসএলআর ম্যাগাজিন এবং তাজা গোলাবারুদ জব্দ করেছে।”

সংবাদমাধ্যম বলছে, উপত্যকায় বসবাসকারী মেইতি সম্প্রদায় এবং পার্বত্য অঞ্চলে আধিপত্যকারী কুকি উপজাতিদের মধ্যে উত্তেজনা গত কয়েক মাস ধরে বেড়েছে। যার ফলে তাদের মধ্যে হিংসাত্মক সংঘর্ষও হয়েছে। গত ১৬ মাস ধরে চলমান এই সংঘাতের কারণে ২২০ জনেরও বেশি লোক প্রাণ হারিয়েছেন এবং বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ৫০ হাজার মানুষ।

এছাড়া চলতি মাসের শুরু থেকে নতুন করে ছড়িয়ে পড়া সংঘাতে রাজ্যটিতে অন্তত ১১ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

এর আগে মণিপুরে চলমান জাতিগত সংঘাত মোকাবিলায় দেশটির কেন্দ্রীয় আধা-সামরিক বাহিনীর (সিআরপিএফ) সদস্যদের মোতায়েনের সিদ্ধান্ত নেয় ভারত। মণিপুর থেকে আসাম রাইফেলসের দু’টি ব্যাটালিয়ন প্রত্যাহার করে নেওয়ার কয়েকদিন পর দেশটির কেন্দ্রীয় সরকার সহিংসতায় বিধ্বস্ত রাজ্যটিতে সিআরপিএফের ২ হাজার সদস্যের দু’টি ব্যাটালিয়ন মোতায়েনের সিদ্ধান্ত নেয়।

এছাড়া ভারতীয় দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সিআরপিএফের নতুন এই দুটি ইউনিটের সব কোম্পানিকে মণিপুরের বিভিন্ন অংশে ঘাঁটি স্থাপনের নির্দেশ দিয়েছে। প্রত্যেক ইউনিটে পাঁচ থেকে ছয়টি কোম্পানি রয়েছে। দু’টি ব্যাটালিয়নে সিআরপিএফের প্রায় ২ হাজার জওয়ান ও কর্মকর্তা রয়েছেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

৬৪ জেলায় বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডারের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

অত্যাধুনিক অস্ত্র দিয়ে নতুন করে হামলা-গোলাগুলি উত্তপ্ত ভারতের মণিপুর

আপডেট টাইম : ০১:২৯:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪