ঢাকা ০৭:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঐক্যের আহ্বান এনসিপির, বিএনপির বিরুদ্ধে অঙ্গীকার ভঙ্গের অভিযোগ তুলছেন নাহিদ ইসলাম রাঙ্গামাটিতে সৌরশক্তি চালিত হিমাগার নির্মাণে চুক্তি স্বাক্ষর বাংলাদেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে আওয়ামী লীগের অপচেষ্টার প্রতিবাদে কালীগঞ্জে বিক্ষোভ মিছিল ডেঙ্গুতে আরও ২ জনের মৃ/ত্যু পঞ্চগড় সীমান্তে ২ মা/দক কারবারি আ/টক ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ইস্কাফ সিরাপ ও বিদেশী মদ জব্দ সারাদেশ ব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছা সেবক দলের বিক্ষোভ মিছিল একের পর এক গান প্রকাশ, স্বপ্নপূরণের পথে গীতিকার সাহাবুর শাহ কেরানীগঞ্জে এসআই আব্দুর রহিমের বিরুদ্ধে অসদাচরণ ও হয়রানির অভিযোগ শাহজালাল বিমানবন্দরের কার্গো এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় ৭ বছরের শিশুকন্যা আহত

ডিএনসিসি সাকার মেশিন নিয়ে নেমেছে জলাবদ্ধতা নিরসনে

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) রাজধানীর জলাবদ্ধতা নিরসনে ড্রেন ও পয়ঃনিষ্কাশন লাইন পরিষ্কারে অত্যাধুনিক জেট অ্যান্ড সাকার মেশিন ব্যবহার করছে ।

এরই অংশ হিসেবে মঙ্গলবার সকাল থেকে ডিএনসিসির আওতাধীন মগবাজার এলাকায় জেট অ্যান্ড সাকার মেশিনের সাহায্যে ম্যানহোল ও ড্রেনের তরল বর্জ্য পরিষ্কার করা হচ্ছে। ডিএনসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে। এরআগে গতকাল রায়ের বাজারের সাদেক খান সড়কে এ কার্যক্রম পরিচালনা করে ডিএনসিসি।
ডিএনসিসির ৩৪ নম্বর ওয়ার্ডের পরিচ্ছন্নতা পরিদর্শক মোহাম্মদ আবু ইউনুস জানান, ডিএনসিসির এলাকার যেখান থেকে জলাবদ্ধতা বা এমন কোনো সমস্যার খবর আসছে, সেই এলাকাতেই জলাবদ্ধতা নিরসনে জেট অ্যান্ড সাকার দিয়ে লাইন পরিষ্কার করা হচ্ছে।

ডিএনসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ সূত্রে জানা গেছে, রাজধানীর জলাবদ্ধতা নিরসনে জেট অ্যান্ড সাকার মেশিন অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে মুহূর্তেই ড্রেনের যাবতীয় ময়লা-আবর্জনা, পানি টেনে নিয়ে আসতে পারে। মাত্র ১০ মিনিটের মধ্যে ১২০ মিটার দৈর্ঘ্যের ড্রেনের সব ময়লা পরিষ্কার করে ড্রেনের পানিপ্রবাহ ফিরিয়ে আনতে পারে এই মেশিন। এই যন্ত্রটি প্রতিদিন ২২ ঘণ্টা কাজ করতে পারে। প্রতি ১০ মিনিটের মধ্যে ১২০ মিটার দীর্ঘ ড্রেন পরিস্কার করা যায়। পুরো মেশিনটি পরিচালনা করতে তিনজন লোক প্রয়োজন হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ঐক্যের আহ্বান এনসিপির, বিএনপির বিরুদ্ধে অঙ্গীকার ভঙ্গের অভিযোগ তুলছেন নাহিদ ইসলাম

ডিএনসিসি সাকার মেশিন নিয়ে নেমেছে জলাবদ্ধতা নিরসনে

আপডেট টাইম : ০৪:৩২:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০১৯