ঢাকা ০৭:২১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঐক্যের আহ্বান এনসিপির, বিএনপির বিরুদ্ধে অঙ্গীকার ভঙ্গের অভিযোগ তুলছেন নাহিদ ইসলাম রাঙ্গামাটিতে সৌরশক্তি চালিত হিমাগার নির্মাণে চুক্তি স্বাক্ষর বাংলাদেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে আওয়ামী লীগের অপচেষ্টার প্রতিবাদে কালীগঞ্জে বিক্ষোভ মিছিল ডেঙ্গুতে আরও ২ জনের মৃ/ত্যু পঞ্চগড় সীমান্তে ২ মা/দক কারবারি আ/টক ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ইস্কাফ সিরাপ ও বিদেশী মদ জব্দ সারাদেশ ব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছা সেবক দলের বিক্ষোভ মিছিল একের পর এক গান প্রকাশ, স্বপ্নপূরণের পথে গীতিকার সাহাবুর শাহ কেরানীগঞ্জে এসআই আব্দুর রহিমের বিরুদ্ধে অসদাচরণ ও হয়রানির অভিযোগ শাহজালাল বিমানবন্দরের কার্গো এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় ৭ বছরের শিশুকন্যা আহত

দ্রুত এনআইডি যাচাইয়ে ‘পরিচয়’ উদ্বোধন করবেন জয়

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: সহজে এবং দ্রুত জাতীয় পরিচয়পত্র যাচাইয়ের গেটওয়ে porichoy.gov.bd উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। আগামীকাল বুধবার বিকেল ৩টায় তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি এ সেবার উদ্বোধন করবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।

‘পরিচয়’ হচ্ছে একটি গেটওয়ে সার্ভার, যা নির্বাচন কমিশনের জাতীয় ডাটাবেসের সাথে সংযুক্ত। এটি এমন একটি এপ্লিকেশন প্রোগ্রামিং যা সরকারি, বেসরকারি বা ব্যক্তিগত যেকোনো সংস্থার গ্রাহকদের তাদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) যাচাই করে নিমিষেই সেবা দিতে পারবে। এনআইডি যাচাই করার জন্য এখন থেকে আর আগের মতো ৩-৫ কর্মদিবস অপেক্ষা করতে হবে না।
বর্তমান প্রক্রিয়ায় নির্বাচন কমিশনের ওয়েবসাইটে লগইন করে সংস্থাগুলো জাতীয় পরিচয়পত্রের তথ্য ম্যানুয়ালি যাচাই করে। আবার অনেক সংস্থা এনআইডি যাচাইও করে না। কারণ নির্বাচন কমিশনের এনআইডি ডাটাবেসের অ্যাক্সেস তাদের নেই, যা গ্রাহকদের জাল বা সঠিক আইডি যাচাই করার জন্য অনুমতি দেয়।

কিন্তু ‘পরিচয় গেটওয়ে’ ব্যবহার করলে এনআইডি যাচাই করার জন্য কোনো মানুষের প্রয়োজন নেই। যেকোনো প্রতিষ্ঠান সফ্টওয়্যারের মাধ্যমে ‘পরিচয় গেটওয়ে’ সার্ভারের সাথে সংযোগ স্থাপন করলে, জাতীয় আইডি শনাক্তের ফলাফল সাথে সাথেই অটোমেটিকভাবে পেয়ে যাবে।

এটি দেশের জনগণের জন্য এমন সুবিধা আনবে যারা এখন ব্যাংক অ্যাকাউন্ট খোলা, ডিজিটাল ওয়ালেট অ্যাকাউন্ট খোলা বা যে কাজগুলোতে জাতীয় পরিচয়পত্র নিবন্ধনের প্রয়োজন হয়, সেসব কাজে তারা খুব উপকৃত হবে।

নিজের নাম নিবন্ধন করে যাচাইয়ের জন্য আর চার-পাঁচদিন অপেক্ষা করতে হবে না, ভোগান্তিও পোহাতে হবে না। এটি সাথে সাথেই জাল আইডিগুলো শনাক্ত করে জালিয়াতি প্রতিরোধ করবে এবং পরিসেবাগুলোকে আরও নিরাপদ করবে। ‘পরিচয় গেটওয়ে’ গোপনীয়তা ও নিরাপত্তা বজায় রাখবে এবং জাতীয় পরিচয়পত্র যাচাইয়ের খরচ কমিয়ে কাজ দ্রুত করবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ঐক্যের আহ্বান এনসিপির, বিএনপির বিরুদ্ধে অঙ্গীকার ভঙ্গের অভিযোগ তুলছেন নাহিদ ইসলাম

দ্রুত এনআইডি যাচাইয়ে ‘পরিচয়’ উদ্বোধন করবেন জয়

আপডেট টাইম : ১১:০৬:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০১৯