ঢাকা ০৬:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন করে বৈশ্বিক উদ্যোগ গ্রহণের আহ্বান বাংলাদেশের উত্তরার কামারপাড়া চেকপোস্টে পুলিশের জালে কালু, ব্যাগে মিলল ১২ কেজি গাঁজা উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু কেশবপুরে উপজেলা-বিএনপির উদ্যোগে নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত সুনামগঞ্জে বিজিবির সদস্যরা সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধকল্পে সীমান্ত সুরক্ষায় গৃহীত পদক্ষেপ সন্ত্রাস বিরোধী আইনের মামলায় রিমান্ড শেষে কারাগারে সাবেক এমপি দোলন আধুনিক প্রযুক্তিতে প্রাণিসম্পদ খাতের উন্নয়নে ডিমলায় সপ্তাহের উদ্বোধন ঠিকাদারের বিল পরিশোধে ১০ শতাংশ কমিশন দাবি, বেবিচকে দুদকের অভিযান আদালত কর্তৃক ‘রং হেডেড’ উপাধি পাওয়া ব্যক্তি কী বলল তাতে কিছু যায় আসে না : তথ্য প্রতিমন্ত্রী যাত্রাবাড়ী থানা পু/লিশের অভিযানে কার্যক্রম নি/ষিদ্ধ যুবলীগের তোফায়েল গ্রে/ফতার

স্পেনে কেয়ার হোমে অগ্নিকাণ্ডে নিহত ১০

আন্তর্জাতিক ডেস্কঃ স্পেনের একটি কেয়ার হোমে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় শুক্রবার দেশটির উত্তর-পূর্বাঞ্চলে ওই দুর্ঘটনা ঘটেছে। ওই কেয়ার হোমে বয়স্ক এবং মানসিক ভাবে অসুস্থ লোকজন থাকেন বলে স্থানীয় কর্মকর্তা নিশ্চিত করেছেন। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।দমকল বাহিনীর এক কর্মকর্তা জানিয়েছেন, একটি ফায়ার ডোরের কারণে আগুন ছড়িয়ে পড়তে পারেনি। এছাড়া এক আঞ্চলিক কর্মকর্তা বাসিন্দাদের সরিয়ে নেওয়ার ক্ষেত্রে কেয়ার হোমের কর্মীদের দ্রুত ব্যবস্থা নেওয়ার প্রশংসা করেছেন।

ওই কেয়ার হোমের এক পরিচালনাকারী বলেন, সম্ভবত কেউ ধূমপান করছিল এবং সেখান থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। ওই ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন বলেও জানা গেছে।

আরাগন অঞ্চলের জরুরি পরিষেবা দপ্তর সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে জানিয়েছে, ভিলাফ্রাঙ্কা দে ইব্রো শহরের জার্ডিনেস দে ভিলাফ্রাঙ্কার বাসভবনে শুক্রবার ভোরের দিকে আগুনের সূত্রপাত ঘটে।

দুর্ঘটনার সময় ওই কেয়ার হোমে ৬৯ জন বাসিন্দা এবং দুইজন কর্মী অবস্থান করছিলেন। দমকল কর্মীরা দ্রুত আগুন নেভাতে সক্ষম হন। আগুনের কারণে চারদিকে ধোঁয়া ছড়িয়ে পড়ায় শ্বাসকষ্টে লোকজন প্রাণ হারিয়েছেন বলে জানানো হয়।

ওই কেয়ার হোম থেকে ৫৬ জনকে অন্য একটি কেয়ার হোমে সরিয়ে নেওয়া হয়েছে। তারা সবাই সুস্থ আছেন।

২০০৮ সালে বৃদ্ধাশ্রম হিসেবে ওই ভবনের কার্যক্রম শুরু হয়। তবে সাম্প্রতিক সময়ে মানসিকভাবে অসুস্থ লোকজনকেও সেখানে সেবা দেওয়া হচ্ছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন করে বৈশ্বিক উদ্যোগ গ্রহণের আহ্বান বাংলাদেশের

স্পেনে কেয়ার হোমে অগ্নিকাণ্ডে নিহত ১০

আপডেট টাইম : ০৪:৫৬:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪