ঢাকা ০৫:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে বিজিবির সদস্যরা সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধকল্পে সীমান্ত সুরক্ষায় গৃহীত পদক্ষেপ সন্ত্রাস বিরোধী আইনের মামলায় রিমান্ড শেষে কারাগারে সাবেক এমপি দোলন আধুনিক প্রযুক্তিতে প্রাণিসম্পদ খাতের উন্নয়নে ডিমলায় সপ্তাহের উদ্বোধন ঠিকাদারের বিল পরিশোধে ১০ শতাংশ কমিশন দাবি, বেবিচকে দুদকের অভিযান আদালত কর্তৃক ‘রং হেডেড’ উপাধি পাওয়া ব্যক্তি কী বলল তাতে কিছু যায় আসে না : তথ্য প্রতিমন্ত্রী যাত্রাবাড়ী থানা পু/লিশের অভিযানে কার্যক্রম নি/ষিদ্ধ যুবলীগের তোফায়েল গ্রে/ফতার ফটিকছড়িতে সন্ত্রাসী রায়হানের ৪ সহযোগী গ্রে/ফতার সুনীল অর্থনীতির বিকাশে সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করা জরুরি কয়লাভিত্তিক দুটি বিদ্যুৎকেন্দ্রের ট্যারিফ কাঠামো অনুমোদন দিয়েছে সরকার ইউএন-হ্যাবিট্যাট প্রতিনিধিদলের সঙ্গে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর মতবিনিময়

লস অ্যাঞ্জেলেসে দাবানলে প্রাণহানি বেড়ে ৫

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস শহরকে ঘিরে ধরেছে নিয়ন্ত্রণহীন দাবানল। এতে অন্তত পাঁচজনের মৃত্যু এবং শত শত ঘরবাড়ি ধ্বংস হয়েছে। এ পরিস্থিতিতে বুধবার এক লাখেরও বেশি বাসিন্দাকে তাদের ঘরবাড়ি ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দাবানলের মোকাবেলা করতে গিয়ে ব্যবহারযোগ্য সম্পদের ওপর চাপ পড়ছে এবং পানি সরবরাহ শেষ সীমায় গিয়ে ঠেকছে বলে রয়টার্স জানিয়েছে।

লস অ্যাঞ্জেলেস কাউন্টির অগ্নিনির্বাপণ বিভাগের প্রধান অ্যান্থনি মেরন বলেছেন, দাবানলের গতির সঙ্গে লড়াই করতে তাঁর কর্মীরা হিমশিম খাচ্ছেন। তিনি আরও বলেন, ‘আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি। কিন্তু না, লস অ্যাঞ্জেলেস কাউন্টির সব বিভাগ মিলেও আমাদের যথেষ্ট অগ্নিনির্বাপণকর্মী নেই যে এই দাবানল সামাল দেওয়া যাবে।

লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফ রবার্ট লুনা বলেছেন, পাঁচজনের মৃত্যুর খবর জানা গেছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। তিনি বলেন, ‘দেখুন, পরিস্থিতি এখনো দ্রুত বদলাচ্ছে। এই দাবানলের ওপর এখন পর্যন্ত আমাদের বিন্দুমাত্র নিয়ন্ত্রণ নেই। আমি সত্যি প্রার্থনা করছি যে আমাদের যেন আর শুনতে না হয়। তবে আমার মনে হয় না এ ক্ষেত্রে এমন কিছু হতে চলেছে।’

নগরের উত্তরের আলতাদেনা এলাকার চারপাশে অন্য একটি দাবানলে প্রায় ১০ হাজার ৬০০ একর জমি পুড়ে গেছে। সেখানে শহরতলির সড়কগুলোয়ও দাবানল ছড়িয়ে পড়েছে।

এই অঞ্চলে বাতাসের গতি হারিকেনের মতো। লস অ্যাঞ্জেলেসের অদূরে অভিজাত এলাকা প্যাসিফিক পালিসাদেস। তীব্র গতির বাতাসের কারণে প্যাসিফিক পালিসাদেস এলাকায় আগুনের গোলা এক বাড়ি থেকে লাফিয়ে অন্য বাড়িতে ছড়িয়ে পড়ছে।

দাবানলে গতকাল বুধবার স্থানীয় সময় বিকেল পর্যন্ত প্যাসিফিক পালিসাদেস এলাকার প্রায় ১৬ হাজার একর ভূমি পুড়ে গেছে। সেই সঙ্গে পুড়ে গেছে প্রায় এক হাজার বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান।

যুক্তরাষ্ট্র সময় গত মঙ্গলবার সকালে দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর লস অ্যাঞ্জেলেসের অদূরে একাধিক স্থান থেকে শুরু হয় ভয়াবহ এই দাবানল। এরপর তা দ্রুত অন্যত্র ছড়িয়ে পড়তে শুরু করলে হাজার হাজার মানুষ বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে শুরু করেন। দাবানল সবচেয়ে বেশি ছড়িয়ে পড়েছে প্যাসিফিক পালিসাদেস ও আলতাদেনা এলাকায়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সুনামগঞ্জে বিজিবির সদস্যরা সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধকল্পে সীমান্ত সুরক্ষায় গৃহীত পদক্ষেপ

লস অ্যাঞ্জেলেসে দাবানলে প্রাণহানি বেড়ে ৫

আপডেট টাইম : ০২:৩৩:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫