ঢাকা ০৫:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আধুনিক প্রযুক্তিতে প্রাণিসম্পদ খাতের উন্নয়নে ডিমলায় সপ্তাহের উদ্বোধন ঠিকাদারের বিল পরিশোধে ১০ শতাংশ কমিশন দাবি, বেবিচকে দুদকের অভিযান আদালত কর্তৃক ‘রং হেডেড’ উপাধি পাওয়া ব্যক্তি কী বলল তাতে কিছু যায় আসে না : তথ্য প্রতিমন্ত্রী যাত্রাবাড়ী থানা পু/লিশের অভিযানে কার্যক্রম নি/ষিদ্ধ যুবলীগের তোফায়েল গ্রে/ফতার ফটিকছড়িতে সন্ত্রাসী রায়হানের ৪ সহযোগী গ্রে/ফতার সুনীল অর্থনীতির বিকাশে সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করা জরুরি কয়লাভিত্তিক দুটি বিদ্যুৎকেন্দ্রের ট্যারিফ কাঠামো অনুমোদন দিয়েছে সরকার ইউএন-হ্যাবিট্যাট প্রতিনিধিদলের সঙ্গে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর মতবিনিময় ৪ লাখ ৪০ হাজার টন গম, ১০ হাজার টন করে মসুর ডাল ও চিনি আমদানি করবে সরকার প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

তালেবানের নিষেধাজ্ঞা কাটিয়ে সম্প্রচারে ফিরলো আরেজো টিভি

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানে তালেবান সরকারের নিষেধাজ্ঞার কবলে পড়ে বন্ধ হয়ে যাওয়া টেলিভিশন চ্যানেল ‘আরেজো টিভি’ পুনরায় সম্প্রচার শুরু করেছে।

কাবুলে অবস্থিত টিভি স্টেশনটির দরজায় লাগানো সিলগুলো তালেবান কর্তৃপক্ষের উপস্থিতিতে খুলে দেওয়া হয়।

গত ডিসেম্বর মাসে ‘ইসলামী মূল্যবোধের সঙ্গে বিশ্বাসঘাতকতা’ এবং ‘বিদেশি প্রচারণা চালানোর’ অভিযোগে চ্যানেলটি বন্ধ করে দিয়েছিল।

শনিবার (১ মার্চ) চ্যানেলটির প্রধান বাসির আবিদ জানান, কাবুলে নৈতিকতা প্রচার ও অপবিত্রতা প্রতিরোধ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উপস্থিতিতে ‘আরেজো টিভির’ সিল খুলে দেওয়া হয় এবং সম্প্রচার পুনরায় শুরু হয়।

২০২৩ সালের ৪ ডিসেম্বর তালেবান কর্তৃপক্ষ টিভি স্টেশনটি বন্ধ করে এবং চ্যানেলের সাতজন কর্মীকে গ্রেফতার করে, যদিও পরে তাদের মুক্তি দেওয়া হয়। তবে এতদিন চ্যানেলটির সম্প্রচার বন্ধ ছিল।

আফগানিস্তান সাংবাদিক কেন্দ্র এই পুনরায় চালু হওয়ার বিষয়টিকে স্বাগত জানিয়েছে, তবে এক বিবৃতিতে বলেছে, ‘এই বন্ধের ঘটনা ছিল গণমাধ্যমের স্বাধীনতার সুস্পষ্ট লঙ্ঘন, যা আদৌ ঘটার কথা ছিল না।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

আধুনিক প্রযুক্তিতে প্রাণিসম্পদ খাতের উন্নয়নে ডিমলায় সপ্তাহের উদ্বোধন

তালেবানের নিষেধাজ্ঞা কাটিয়ে সম্প্রচারে ফিরলো আরেজো টিভি

আপডেট টাইম : ০১:০৫:৫২ অপরাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫